shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

কাতারে আন্তর্জাতিক প্রদর্শনীতে যুদ্ধজাহাজ 'প্রত্যাশা'

  কাতার প্রতিনিধি ২৫ মার্চ ২০২২, ১৪:৫৭

কাতারে আন্তর্জাতিক প্রদর্শনীতে যুদ্ধজাহাজ 'প্রত্যাশা'

মধ্যপ্রাচ্যের দেশ কাতারে অনুষ্ঠিত হয়েছে দোহা আন্তর্জাতিক সামুদ্রিক প্রতিরক্ষা প্রদর্শনী এবং সম্মেলন 'ডিমডেক্স-২০২২'।

এতে অংশ নিতে বাংলাদেশ নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ 'প্রত্যাশা' কাতার হামাদ পোর্টে এসে পৌঁছায়। ২১ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত তিন দিন এই সামরিক প্রদর্শনীতে বিশ্বের আরো অন্যান্য দেশের যুদ্ধজাহাজ অংশ গ্রহণ করেন।

এছাড়া কাতার ন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়ে যাওয়া সপ্তম তম 'ডিমডেক্স' বিশেষ এই সামরিক সম্মেলন উদ্বোধন করেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব:) তারিক আহমেদ সিদ্দিক এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ও বাংলাদেশ নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবাল।

এছাড়াও আন্তর্জাতিক এ প্রদর্শনীতে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি, পর্যবেক্ষক, সমর বিশারদগণ এবং সামরিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উক্ত প্রদর্শনীতে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনীর পেশাগত মান উন্নয়নের পাশাপাশি বন্ধুপ্রতীম দেশসমূহের সাথে পারস্পরিক সহযোগিতা ও সুসম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে বিশ্বাস সংশ্লিষ্টদের।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।