shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

মালদ্বীপ দূতাবাসে গণহত্যা দিবস পালন

  মালদ্বীপ প্রতিনিধি ২৫ মার্চ ২০২২, ২১:৩৬

মালদ্বীপ দূতাবাসে গণহত্যা দিবস পালন

মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশন যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালন করেছে। দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইকমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও মহামান্য রাষ্ট্রপতির বাণী পাঠ করে শোনানো হয়।

আলোচনা পর্বে মিশনের প্রথম সচিব মো. সোহেল পারভেজ দিবসটির তাৎপর্য উল্লেখ করে বক্তব্য দেন। এরপর গণহত্যা বিষয়ক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

হাইকমিশনার প্রধান অতিথির বক্তব্যে স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও গণহত্যায় শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়াও তিনি প্রবাসী বাংলাদেশিদের স্বাধীনতার চেতনা ধারণ করে সোনার বাংলা গড়ে তোলার জন্য একযোগে কাজ করার জন্য অনুরোধ জানান।

সবশেষে ১৯৭১ সালের ২৫ মার্চ শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। মধ্যাহ্নভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।