কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র ২৭ মার্চ ২০২২, ১৬:১৪
৫১ তম মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মিশিগানে বাংলা প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় শহরের আলাদিন রেষ্টুরেন্টে বাংলা প্রেসক্লাব মিশিগান এক আলোচনা সভার আয়োজন করে।
সংগঠনের আহ্বায়ক সাংবাদিক সৈয়দ শাহেদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্য সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন শামীম আহছান, সেলিম আহমদ, চিন্ময় আচার্য্য, মোস্তফা কামাল, কামরুজ্জামান হেলাল, ফারজানা চৌধুরী পাপড়ি, আশিকুর রহমান, তোফায়েল রেজা সোহেল, সাহেল আহমেদ, মাহফুজুর রহমান শাহীন প্রমুখ।
মহান স্বাধীনতা দিবসের আলোচনায় বক্তারা বলেন, পৃথিবীতে অনেক রাস্ট্র স্বাধীন হয়েছে, কিন্তু আমাদের স্বাধীনতা লাখো মা-বোনের ইজ্জত আর অবুঝ শিশুর নিষ্পাপ প্রাণের বিসর্জন। এ স্বাধীনতায় মিশে আছে ৩০ লাখ শহীদের রক্ত। আমাদের এ ইতিহাস বিদেশ বিভুইয়ে বেড়ে উঠা নতুন প্রজন্মকে জানাতে হবে। এজন্য প্রত্যেকেরই দায়িত্বশীল ভূমিকা রয়েছে। যার যার নিজ নিজ অবস্থান থেকে প্রত্যেককে সেই ভূমিকা পালন করতে হবে।
সভা শেষে মহান মুক্তিযুদ্ধের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com