shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

সিডনিতে বাংলাদেশি তরুণীকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

  অস্ট্রেলিয়া প্রতিনিধি ২৭ মার্চ ২০২২, ১৮:২২

সিডনিতে বাংলাদেশি তরুণীকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

অস্ট্রেলিয়ার সিডনিতে বাংলাদেশি তরুণীকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় ও সর্বস্তরের সিডনি প্রবাসীরা। ২৬ মার্চ দুপুরে সুলতানা আক্তার ময়নার ব্যবস্থাপনায় সিডনির ল্যাকাম্বায় রেলওয়ে প্যারেডে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড বহন করে খুনির দৃষ্টান্তমূলক শাস্তি এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে তার আহ্বান জানান।

উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি অস্ট্রেলিয়ার সিডনির একটি অ্যাপার্টমেন্টের বাথটাব থেকে উদ্ধার করা হয় বাংলাদেশি বংশোদ্ভূত তরুণী আরনিমা হায়াতের (১৯) মৃতদেহ। জানা গেছে, পাকিস্তানি বংশোদ্ভূত ২১ বছর বয়সী মিরাজ জাফর নৃশংসভাবে হত্যার পর খুনের আলামত ধ্বংস করতে আরনিমার মৃতদেহটি হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে ডুবিয়ে রেখেছিল। যার ফলে আরনিমার সমস্ত শরীর ঝলসে যায়।

আরনিমার বাবা-মা আবু হায়াত (৪১) ও মাহাফুজা আক্তার (৩৯) মেয়েকে হারিয়ে শোকস্তব্ধ। তার মৃত্যুর পর বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।