shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

বাহরাইনে মহান স্বাধীনতা দিবস উদযাপন

  বাহরাইন প্রতিনিধি ২৮ মার্চ ২০২২, ১৩:৩৬

বাহরাইনে মহান স্বাধীনতা দিবস উদযাপন

বাহরাইনে বাংলাদেশ দূতাবাস যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে। রোববার (২৬ মার্চ) স্থানীয় সময় সকাল ৯টায় দূতাবাস প্রাঙ্গণে বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মুহাম্মদ নজরুল ইসলাম জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচির সূচনা করেন।

সভার শুরুতে কুরআন থেকে তেলাওয়াত করেন দূতাবাসে কর্মরত মোনেম হোছেন শাহরিয়াহ।

দিবসটি উপলক্ষে প্রেরিত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করে শোনান কাউন্সেলর ও দূতালয়প্রধান একেএম মহিউদ্দিন কায়েস। পররাষ্ট্র ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শোনান প্রথম সচিব (শ্রম) মো. মাহফুজুর রহমান।

রাষ্ট্রদূত ড. মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে দূতাবাস প্রাঙ্গণে আয়োজিত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী এবং প্রবাসী বাংলাদেশিরা। কাউন্সেলর ও দূতালয়প্রধান মহিউদ্দিন কায়েসের সঞ্চালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা আবৃতি করেন মোহাম্মদ নিজাম উদ্দিন ও দেশাত্মবোধক গান পরিবেশন করেন মো. মুজিবুর রহমান।

অনুষ্ঠানে বাংলাদেশ স্কুলের শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি, গান এবং নৃত্য পরিবেশন করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।