কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র ২৯ মার্চ ২০২২, ১৫:০২
পবিত্র রমজান মাস উপলক্ষে “এপিআইএ” মিশিগানের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার স্থানীয় সময় দুপুর ৩টায় মিশিগান হ্যামটরমিক সিটির জোসেফ ক্যাম্পাউ টাউন সেন্টারের পার্কিং লটে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চিনি, ডাল, লবণ, ময়দা, খেজুর, হ্যান্ড স্যানিটাইজার সহ অন্যান্য সামগ্রী। খাদ্য বিতরনের সময় উপস্থিত ছিলেন- এপিআইএ ডিরেক্টর রেবেকা ইসলাম, সিনেটর স্টেফানি চ্যাং, স্টার্লিং হাইটস সিটি কাউন্সিল ম্যান হেনরি ইয়ানেজ, মোহাম্মদ রফিকুল ইসলাম, রুবেল আমিন সহ আরো অনেকে।
উল্লেখ্য, এপিআইএ একটি অলাভজনক সংগঠন তারা বিভিন্ন উৎসবে খাদ্য বিতরণ সহ কমিউনিটির মানুষদের সাহায্য করে থাকে এর মধ্যে মেন্টাল হেলথ, নারীর অধিকার, ইমিগ্রেশন, ভোটার, বেকারত্ব, চাকুরী, সেন্সাস এছাড়াও বিভিন্ন সামাজিক কর্মকান্ড এবং সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে চলেছে এপিআইএ।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com