shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

স্পেনে বাংলাদেশ মিশনে স্বাধীনতা দিবস পালিত

  স্পেন প্রতিনিধি ৩০ মার্চ ২০২২, ১৫:১৪

স্পেনে বাংলাদেশ মিশনে স্বাধীনতা দিবস পালিত

বাংলাদেশের ৫১তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্পেনে একসংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গত সোমবার সন্ধ্যায় মাদ্রিদে হোটেল ইন্টারকন্টিনেন্টাল এর হলরুমে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

এতে উপস্থিত ছিলেন- স্প্যানিশ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিক, গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ, বাংলাদেশি সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দরা।

হোটেলের প্রবেশদ্বারে ছিলো উষ্ণ অভ্যর্থনা। সকল অতিথি ও বিদেশি শুভানুধ্যায়ীদের উৎসবে স্বাগত জানান বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ ও তার সহধর্মিনী ফরিদা আক্তার সহ অন্যান্য দূতাবাসের দূতালয় প্রধান এটিএম আব্দুর রউফ মণ্ডল, কাউন্সেলর রেদোয়ান আহমেদ (কমার্শিয়াল ), কাউন্সিলর (লেবার উইং) মুতাসিমুল ইসলাম, কাউন্সিলর দ্বীন মোহাম্মদ ইমাদুল হক (ডিপ্লোমেটিক উইং) এবং তাদের সহধর্মনিরা।

অনুষ্ঠানের শুরুতেই বাংলাদেশ ও স্পেনের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। দূতাবাসের তরুণ এবং চৌকস কর্মকর্তা মুতাসিমূল ইসলামের সাবলীল উপস্থাপনা সংবর্ধিত অতিথিদের উদ্দেশ্যে বক্তব্য স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সারোয়ার মাহমুদ ও স্পেনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মহাপরিচালক খাবিয়ের সালিদো ওরটিজক। পরে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ ও তার সহধর্মিনী ফরিদা আক্তার স্বাধীনতা দিবসের কেক কাটেন।

বাংলাদেশ কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন স্পেন আওয়ামী লীগের সভাপতি এসআইআরএস রবিন, সাধারণ সম্পাদক রিজভী আলম, সহ-সভাপতি এক্রামুজ্জাম কিরণ, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি আল মামুন ও সাধারণ সম্পাদক মুরাদ মজুমদার। এ ছাড়া বাণিজ্যিক রাজধানী বার্সেলোনা থেকে আসেন, বার্সেলোনায় বাংলাদেশের অনারারি কন্সুল রামন পেদ্র বেরনাউস,কাতালোনিয়া আওয়ামী লীগের আহ্বায়ক নূরে জামাল খোকন, নারীনেত্রী মেহতা হক জানু ,অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বকুল খান, বাংলাদেশ প্রেসক্লাব ইন স্পেনের সহ-সভাপতি সেলিম আলম, সাংগঠনিক সম্পাদক ফখরুদ্দীন রাজী প্রমুখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।