shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

শারজায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অফিস উদ্বোধন

  আরব আমিরাত প্রতিনিধি ৩০ মার্চ ২০২২, ১৫:১৯

শারজায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অফিস উদ্বোধন

সংযুক্ত আরব আমিরাতে চলতি বছরের ২৬ জানুয়ারি থেকে শারজাহ-চট্টগ্রাম-ঢাকা ও পরে সিলেট রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট চালু করার পর এবার শারজায় অফিস উদ্বোধন করেছে বিমান।

সম্প্রতি শারজায় বাংলাদেশি অধ্যুষিত এলাকা রোলা বাংলা বাজারে জনতা ব্যাংকের বিপরীতে বিমানের অফিস উদ্বোধন করেন বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাইয়ের কমার্শিয়াল কাউন্সিলর কামরুল হাসান।

এসময় উপস্থিত ছিলেন- দুবাই ও উত্তর আমিরাতের বিমানের রিজিওনাল ম্যানেজার শাকিয়া সুলতানা, আবুধাবির রিজিওনাল ম্যানেজার আব্দুল্লাহ আল হোসাইন, জনতা ব্যাংকের ম্যানেজার শওকত আকবর ভূইয়া, শারজাহ বিমানবন্দরের বাংলাদেশ বিমানের স্টেশন ম্যানেজার জাকির, সেলস ম্যানেজার আব্দুর রাজ্জাক রেজা, দুবাই স্টেশন ম্যানেজার মোহাম্মদ জাহিদুল ইসলামসহ বিমানের দুবাই ও উত্তর আমিরাতের কর্মকর্তারা।

এসময় কর্মকর্তারা জানান, এখন থেকে প্রতিদিন শারজাহ-বাংলাদেশ ফ্লাইট পরিচালনা করবে বিমান। যাত্রীদের সুবিধার্থে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে বিমান। এরইমধ্যে সিটের চাহিদা মেটাতে সক্ষম হয়েছে। শারজার বাসিন্দারা বিমানের সার্ভিস গ্রহণ কর‍তে সরাসরি শারজায় আমাদের এই অফিসে আসতে পারবেন।

রিজিওনাল ম্যানেজার বলেন, বাংলাদেশের প্রতি ভালোবাসা থেকেই প্রবাসীরা বাংলাদেশ বিমানে ভ্রমণ করেন। তাই দেশপ্রেমিক ভাই-বোনদের জন্য বিমান সর্বাত্মক সেবা দিয়ে যাচ্ছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।