shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

ঝমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হচ্ছে দুবাই এক্সপো ২০২০

  আরব আমিরাত প্রতিনিধি ৩১ মার্চ ২০২২, ১৯:০২

ঝমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হচ্ছে দুবাই এক্সপো ২০২০

ঝমকালো কনসার্ট, আতশবাজি, এয়ার শো, পুরস্কার বিতরণ, বৈঠক ও নানা প্রতিযোগিতার মাধ্যমে পর্দা নামছে দুবাইয়ে এক্সপো ২০২০ এর। আজ এক্সপোর ১৮২তম দিন। ২০২১ সালের ১ অক্টোবর শুরু হয়েছিল দুবাই এক্সপো। বিশ্বের প্রায় সব দেশ এতে অংশ নেয়। আজ ৩১ মার্চ শেষ হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে আয়োজিত ঝমকালো দুবাই এক্সপো।

২০২০ সালের অক্টোবর থেকে শুরু হওয়ার কথা থাকলেও করোনাভাইরাস মহামারীর কারণে এক্সপো পিছিয়ে দেওয়া হয়। তবে বিজ্ঞাপন ও ব্রান্ডিংয়ের কারণে নাম পরিবর্তন করেনি কর্তৃপক্ষ। এক্সপোতে ১৯০টির বেশি দেশ অংশ নিয়েছিল।

এক্সপো সমাপনীর প্রাক্কালে জুবিলি পার্কে পুরস্কার বিতরণ করা হয়েছে বিভিন্ন দেশের সেরা প্যাভিলিয়নগুলোর মাঝে। বিভিন্ন ক্যাটাগরিতে স্বর্ণ রৌপ্য ও ব্রোঞ্জ মিলিয়ে মোট ৫১টি পুরস্কার বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।