shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

সেন্ট্রাল ফ্লোরিডা আ.লীগের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন

  জুয়েল সাদত, যুক্তরাষ্ট্র ৩১ মার্চ ২০২২, ২১:৩৮

সেন্ট্রাল ফ্লোরিডা আ.লীগের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন

আমাদের দেশটা বিশ্বের রোল মডেল, ভাবলেই ভাল লাগে, বাংলাদেশ নিয়ে অহংকার করার সময় এসেছে। গত (২৬ মার্চ) শনিবার সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠানের সমাপনীতে প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযোদ্ধা প্রকৌশলী ইকবাল হায়দার এসব কথা বলেন।

এ সময় তিনি নতুন প্রজন্মদের শপথ বাক্য পাঠ করান, তারা যেন যুগ যুগ  প্রবাসে বাংলাদেশের সকল জাতীয় দিবস উদযাপন করে। তিনি আরো বলেন, বাংলাদেশ নিয়ে গুগলের সাহায্য নিয়ে দেখ, আমাদের অহংকার করার সবকিছু বিশ্ববাসী জানে।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন স্বপন অধিকারী, মোহাম্মদ রহমান রানা, লিপি, নিজাম প্রথুখ।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে উপদেষ্টা ডাঃ মুরাদ খান ঠাকুর বলেন, ‘বাংলাদেশের উন্নয়ন আমাদের জন্য অনুপ্রেরণার। মাত্র ১৩ বছরে বাংলাদেশের অভাবনীয় উন্নতি পৃথিবীর বুকে লাল-সবুজ পতাকা সগৌরবে। আমরা বাংলাদেশকে নিয়ে অহংকার করি। সকল মুক্তিযোদ্ধাদের স্বপ্ন আজ দৃশ্যমান।’

ওরলান্ডোর বারনেট পার্কে দুপুর সাড়ে বারোটা থেকে শুরু হয় সারা দিনের অনুষ্ঠান, সন্ধ্যা ৭ টায় শেষ হয়। বাংলাদেশ স্বাধীনতার ৫১তম বার্ষিকীতে সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগের অনুষ্ঠানে নানা শহরের দেশপ্রেমিক ও প্রবাসীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।

বাচ্চাদের নানান খেলাধুলার ইভেন্ট ছিল। সাথে ছিল বাচ্চাদের চিত্রাংকন প্রতিযোগীতা। ৩থেকে ১৭বছরের নতুন প্রজন্ম বাচ্চারা রং এর তুলিতে পুরো বাংলাদেশকে ফুটিয়ে তোলে। ছিল মহিলাদের খেলাধুলার নানা ইভেন্ট। ছিল ক্যারাম খেলার প্রতিযোীতা। আম চাটনি, মুড়ি সহ নানা মুখরোচক খাবার পরিবেশন করা হয়। নানা শহরের প্রবাসী পরিবাদের নানা পদের খাবার রান্না করে পরিবেশন করা হয়।

অনুষ্ঠানের পুরো দিনটিতে প্রবাসীরা বাংলাদেশের স্বাধীনতা দিবসটি উপভোগ করেন। বাংলাদেশের উন্নয়নের নানা সুখবর নিয়ে  আড্ডায় আলোচনা করেন ডা মুরাদ খান ঠাকুর, প্রকৌশলী ইকবাল হায়দার, সাব্বির রহমান, সাংবাদিক জুয়েল সাদত, সুকন কাজী প্রমুখ।

বাংলাদেশের জাতীয় পতাকার আদলে পোশাক পরে সকল প্রবাসীরা উপস্থিত হন। সকল বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন মহিলা সদস্যরা। অনেকেই নানা ভাবে স্বাধীনতা দিবসটি প্রানবন্ত করতে সচেষ্ট ছিলেন, তাদের মধ্যে আনোয়ার হোসেন সেন্টু, মুরাদ হোসেন, নাজিমুল্লাহ লিটন, জুয়েল সাদত, সামশু, মোহাম্মদ সফি, সাইদ আহমদ, আব্দুল জলিল, সামস ইউ আহমদ, ইসহাক আলী, হেলাল আহমদ, কাজী আসিফ সুকন, নুরেন হায়দার মিজান সবুজ, জাহিদ সরোয়ার প্রমুখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।