shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

ইতালিতে অস্থায়ী স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা

  ইতালি প্রতিনিধি ০১ এপ্রিল ২০২২, ১৫:৩৫

ইতালিতে অস্থায়ী স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা

ইতালির রাজধানী রোমে এই প্রথম অস্থায়ী স্মৃতিসৌধ নির্মাণ এবং উৎসবমুখর পরিবেশে পুস্পস্তবক অর্পণ, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণের মাধ্যমে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই স্মৃতিসৌধে ৭১ এর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

বাংলা প্রেসক্লাব ও জাতীয় অনলাইন প্রেসক্লাব ইতালির যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী অংশগ্রহণ করে।

জাতীয় অনলাইন প্রেসক্লাব ইতালির সভাপতি আফজাল হোসেন রোমান, বাংলা প্রেসক্লাব, ইতালির সাধারণ সম্পাদক লাবণ্য চৌধুরী, সদস্য সিনিয়র সাংবাদিক হাসান মাহমুদ, জাতীয় অনলাইন প্রেসক্লাব ইতালির সাধারণ সম্পাদক মিনহাজ হোসেন, অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের মহিলা সম্পাদক মেহনাস তাব্বাসুম শেলী, নির্বাহী কমিটির সদস্য মালিক মঞ্জুর, সাংবাদিক আমিনুল ইসলাম রাসেল, রাজু হক, ইতালিয়ান সাংবাদিকসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা কবিতা আবৃতি এবং সঙ্গীতানুষ্ঠানসহ দিনব্যাপি নানা আয়োজন ছিল।

আগামী প্রজন্মের মাঝে স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরতে দূর প্রবাসে থেকেও এই শ্রদ্ধা নিবেদন ও এরকম আয়োজনে গর্ব অনুভব করে মুক্তিযুদ্ধের চেতনাকে আরো ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান প্রবীণ মুক্তিযোদ্ধা লুৎফর রহমান।

এ সময় কমিউনিটির নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন চ্যানেল এস দর্শক ফোরাম ইতালি, বাংলাদেশ সমিতি ইতালি, ইতালি বাংলা স্বমণ্বয় ও উন্নয়ন সমিতি, ইতালি আওয়ামী লীগ, ইতালি বিএনপি, যুবদল ইতালি শাখা, বাংলাদেশ জাতীয় ক্রীড়া সংস্থা, মহিলা সমাজ কল্যাণ সমিতি, মহিলা সংস্থা ইতালি, যুব উন্নয়ন ব্যবসায়ী সমিতি, বিশ্ব সঙ্গীত কেন্দ্র রোমসহ বিভিন্ন সংগঠনের নেতারা।

এ সময় বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দরা দূতাবাসের মাধ্যমে একটি স্থায়ী স্মৃতিসৌধ নির্মাণের দাবি জানান।

আয়োজনের টাইটেল স্পন্সর CSN Bangla প্রতিষ্ঠানের কর্ণধার পলাশ হাওলাদার বলেন, এই ধরনের আয়োজনে Csn Bangla সব সময়ই পাশে থাকবে। তিনি, প্রবাসে বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম যেন ইতালিতে একটি স্থায়ী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে পারে তার দিকে দৃষ্টি দেয়ার আহ্বান জানান।

শেষে অনুষ্ঠানে বিজয়ী শিশু-কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ করেন আয়োজনের স্পনসর Csn কাফ কর্মকর্তারা ও অনুষ্ঠানের সার্বিক সহযোগি বিশিষ্ট ব্যবসায়ী নূর ইসলাম পান্নাসহ আমন্ত্রিত অতিথিরা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।