shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

মালয়েশিয়ায় বিধিনিষেধ প্রত্যাহার, জুমার নামাজে মুসল্লিদের ঢল

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০১ এপ্রিল ২০২২, ২২:৫৮

মালয়েশিয়ায় বিধিনিষেধ প্রত্যাহার, জুমার নামাজে মুসল্লিদের ঢল

মালয়েশিয়ায় করোনা বিধিনিষেধ প্রত্যাহারে জুমার নামাজে মুসল্লিদের ঢল নেমেছে।

শুক্রবার দেশটির জাতীয় মসজিদ নেগারাসহ দেশের প্রায় সব মসজিদেই মুসল্লিদের ঢল নামে। আজানের আগে থেকেই মসজিদগুলোয় জড়ো হতে থাকেন মুসল্লিরা। প্রায় প্রত্যেকটি মসজিদেই ভেতরে জায়গা না পেয়ে বাইরের আঙিনায় মুসল্লিরা নামাজ আদায় করেছেন।

জুমার নামাজে প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিও ছিল লক্ষণীয়। জুমার খুতবায় রোজার মাসের ফজিলত, জাকাত ও ইবাদতের গুরুত্ব ব্যাখ্যাসহ বিশেষ দোয়া করা হয়।

নামাজ শেষে মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি কামনা করা হয়। মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি ও কল্যাণের জন্য আল্লাহর কাছে দুই হাত তুলে প্রার্থনা করেন সবাই।

এর আগে করোনা মহামারির কারণে দুই বছরেরও বেশি সময় মুসল্লিরা মসজিদে জামাতের সহিত নামাজ আদায় করতে পারেননি। দীর্ঘদিন পর বিধিনিষেধ প্রত্যাহারে মসজিদে মসজিদে জুমার নামাজ আদায় করতে জড়ো হন মুসল্লিরা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।