shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

বিদেশিদের জন্য দুয়ার খুললো মালয়েশিয়া

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০২ এপ্রিল ২০২২, ১৪:৪৫

বিদেশিদের জন্য দুয়ার খুললো মালয়েশিয়া

বিদেশি পর্যটকদের জন্য পুরোপুরি সীমান্ত খুলে দিয়েছে মালয়েশিয়া। এখন থেকে পর্যটকরা কোনো ধরনের কোয়ারেন্টাইন ছাড়াই দেশটিতে ভ্রমণ করতে পারবেন।

করোনার প্রকোপ কমে আসায় দেশটির কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে। তবে যে কোনো বিদেশি ভ্রমণকারীকে ৪৮ ঘণ্টর মধ্যে পিসিআর পরীক্ষায় করোনার নেগেটিভ রেজাল্ট দেখাতে হবে।

এদিকে মালয়েশিয়া ও সিঙ্গাপুরের মধ্য স্থল সীমান্ত পুরোপুরি খুলে দেয়া হয়েছে। এ সময় হাজার হাজার মানুষকে সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় প্রবেশের জন্য লাইনে দাঁড়াতে দেখা গেছে।

দেশটির পর্যটন, শিল্প ও সংস্কৃতিমন্ত্রী দাতুক সেরি ন্যান্সি শুকরি বলেন, করোনার কারণে দীর্ঘ দুই বছরেরও বেশি সময় পার করার পর তারা এই মুহূর্তটির জন্য ধৈর্য ধরে অপেক্ষা করছিলেন।

মালয়েশিয়ার বেসামরিক বিমান চলাচল কমিশন এক বিবৃতিতে জানিয়েছে, শুক্রবারই ১১৯টি ফ্লাইট বিভিন্ন দেশ থেকে কুয়ালালামপুরে বিমানবন্দরে নেমেছে।

এদিকে, দেশটির স্বরাষ্ট্র বিভাগ জানিয়েছে, এখন থেকে নাগরিকরা একে অপরের সঙ্গে দেখা করতে পারবেন। সামাজিক দূরত্বের বিধি শিথিল করা হয়েছে। তবে মাস্ক পড়তে বলা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।