shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

ফ্রান্স-বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে দূতাবাসের নান্দনিক আয়োজন

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৩ এপ্রিল ২০২২, ১৪:২৭

ফ্রান্স-বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে দূতাবাসের নান্দনিক আয়োজন

ফ্রান্স বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূ্র্তি ও স্বাধীনতার ৫১তম বার্ষিকী উদযাপন উপলক্ষে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ দূতাবাস প্যারিস।

বুধবার সন্ধ্যায় প্যারিসের পাঁচতারকা মানের প্যাভিলিয়ন রয়্যালে আয়োজিত অনুষ্ঠানে বিশ্বের অন্তত ২৫টি দেশের রাষ্ট্রদূত অংশ নেন। এছাড়াও অনুষ্ঠানে রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ফ্রান্স ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের বিভিন্ন দিক উল্লেখ করে বক্তব্য রাখেন ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত ও ইউনেস্কোর স্থায়ী প্রতিনিধি খন্দকার এম তালহা এবং ফ্রান্সের এশিয়া ডিভিশনের ডিরেক্টর বের্তরোঁ লরতোলারি।

রাষ্ট্রদূত খন্দকার এম তালহা বলেন, ফ্রান্সের সাথে আমাদের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। স্বাধীনতার পর শুরুতেই যে কটি দেশ বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল, ফ্রান্স তার অন্যতম।

সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফ্রান্স সফরের পর দুই দেশের সম্পর্ক আরো গতি পেয়েছে উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, ফ্রান্সের অর্থনৈতিক সহায়তা সংস্থা এএফজি’র দ্বিতীয় বৃহত্তম সহোগিতার দেশ এখন বাংলাদেশ। ফ্রান্সের সাথে ব্যবসা-বাণিজ্যসহ সবধরনের সহযোগিতামূলক সম্পর্ক বাড়ছে।

ফ্রান্সের এশিয়া ডিভিশনের ডিরেক্টর বের্তরোঁ লরতোলারি দুই দেশের বন্ধুত্বপূ্র্ণ সম্পর্কের বিভিন্ন দিক উল্লেখ করে বলেন- এ সম্পর্ক আরও বৃদ্ধি পাবে। বাংলাদেশ দিন দিন উন্নতির দিকে অগ্রসর হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠানের শেষদিকে সাংস্কৃতিক আয়োজনে অংশ নেয় 'শিরোনামহীন'।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।