কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র ০৪ এপ্রিল ২০২২, ১৫:৩৮
যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেটের হ্যামট্রামিক সিটির বাংলাদেশ এভিনিউয়ে শুভ উদ্বোধন হলো বাংলাদেশি মালিকানাধীন বিডি ফার্মেসী।
শুক্রবার ফিতা কেটে বিডি ফার্মেসীর শুভ উদ্বোধন করেন হ্যামট্রামিক সিটির মেয়র আমির বদর গালিব, বিডি ফার্মেসী স্বত্বাধিকারী ফাহাদ আজিজ।
এসময় উপস্থিত ছিলেন, কাউন্সিলম্যান নাঈম লিওন চৌধুরী, কাউন্সিলম্যান মো. আলসুমারি সহ সিটির অন্যান্য কর্মকর্তাগণ। এছাড়াও কমিউনিটির গন্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ বিভিন্ন টিভি ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
আগত অতিথিরা বিডি ফার্মেসীর সফলতা কামনা করেন এবং এই ধরনের প্রতিষ্ঠান কমিউনিটির সেবায় বড় ধরনের ভুমিকা রাখবে বলে আশা ব্যক্ত করেন।
উলেখ্য, এই দিন শুভ উদ্বোধন হলেও আগামী বুধবার (৬ এপ্রিল) থেকে তারা পুরাপুরি ভাবে কার্যক্রম চালাবে। এছাড়া ডেট্রয়েট, হ্যামট্রামক, ওয়ারেন, সেন্টারলাইন, স্টারলিং হাইটস, ট্রয় সিটিতে একই দিনে ঔষদ ফ্রি ডেলিভারি প্রদান করবে এবং সপ্তাহে সোমবার থেকে রবিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com