shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

প্যারিসে জয়বাংলা উৎসব অনুষ্ঠিত

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৪ এপ্রিল ২০২২, ১৬:০৮

প্যারিসে জয়বাংলা উৎসব অনুষ্ঠিত

ফ্রান্সের বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় ও প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে প্যারিসে হয়ে গেল জয়বাংলা উৎসব।

বৃহস্পতিবার প্যারিসের স্থানীয় একটি হলে এ উৎসবে দেশের কল্যাণে উপস্থিত সবাইকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রদূত কে এম তালহা। এছাড়াও উৎসবে ভার্চুয়ালি যোগ দেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এ সময় তিনি প্রবাসীদের স্বাধীনতার ৫১তম বার্ষিকীতে শুভেচ্ছার পাশাপাশি জয়বাংলা স্লোগানকে ধারণ করে দেশের কল্যাণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

এমদাদুল হক স্বপনের সঞ্চালনায় উৎসবে উপস্থিত ছিলেন- দূতাবাসের কাউন্সিলর এসএম মাহবুবুল আলম, হেড অব চ্যান্সরি ওয়ালিদ বিন কাশেম, আয়েবা মহাসিচব কাজী এনায়তে উল্লাহসহ ফ্রান্স আওয়ামী লীগের নেতা ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে উৎসব মঞ্চ মাতান জনপ্রিয় ব্যান্ড দল শিরোনামহীন, প্যারিসের জনপ্রিয় শিল্পী মৌসুমী চক্রবর্তী ও স্থানীয় শিল্পীরা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।