বাহরাইন প্রতিনিধি ০৪ এপ্রিল ২০২২, ১৬:১২
মহান স্বাধীনতা দিবস এবং পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ ওয়েলফেয়ার কমিউনিটি বাহরাইন শাখার উদ্যোগে দেশটিতে অবস্থানরত সাধারণ প্রবাসী বাংলাদেশিদের ফ্রি চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।
শুক্রবার দেশটির রিফা সহরের আল রিফা মেডিকেল সেন্টারে সকাল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত ৪ শতাধিক প্রবাসীকে ফ্রি চিকিৎসাসেবা প্রদান করা হয়।
ফ্রি চিকিৎসা নিতে আসা প্রবাসীরা জানান, বর্তমান সময়ে দেখা যায় অনেক হাসপাতাল সাধারণ একটু অসুস্থতায় একাধিক পরীক্ষা দেন। যে কারণে একজন প্রবাসীকে শুধুমাত্র পরীক্ষার পেছনেই অনেক অর্থ খরচ করতে হয়। সেইসঙ্গে হাসপাতালে আসা যাওয়াসহ নানা ধরনের সমস্যা তো আছেই। তাই আমরা সাধারণ প্রবেসীরা এখানে ফ্রি চিকিৎসা নিতে পেরে অনেক আনন্দিত।
প্রবাসীরা এখানে ফ্রি চিকিৎসাসেবার আয়োজন করায় বাংলাদেশ ওয়েলফেয়ার চেয়ারম্যান তাজউদ্দিন সেকান্দারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এ সময় বাংলাদেশ ওয়েলফেয়ার কমিউনিটির পক্ষ থেকে ফ্রি চিকিৎসা নিতে আসা প্রবাসীদের সার্বিকভাবে সহযোগিতা করেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. বেলাল হোসেন।
পরে চিকিৎসা নিতে আসা সব প্রবাসী ও দিনব্যাপী ফ্রি চিকিৎসাসেবা প্রোগ্রামটি সহযোগিতা করায় সবার প্রতি বাংলাদেশ ওয়েলফেয়ার কমিউনিটির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানান প্রতিষ্ঠানের চেয়ারম্যান তাজউদ্দিন সেকান্দার।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com