shopner bd
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩২
×

কোরিয়ায় একসঙ্গে ৪ সন্তানের জন্ম দিলেন বাংলাদেশি মা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৬ এপ্রিল ২০২২, ১৩:২০

কোরিয়ায় একসঙ্গে ৪ সন্তানের জন্ম দিলেন বাংলাদেশি মা

কোরিয়ার উইজংবু সংমু হাসপাতালে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছে এক বাংলাদেশি মা।

হাসপাতালের তথ্য মতে, মঙ্গলবার সকালের দিকে এক মিনিট অন্তর অন্তর চারটি নবজাতক জন্ম নেয়। এর মধ্যে দুইজন ছেলে দুইজন মেয়ে। জন্ম নেওয়া প্রথম নবজাতকের ওজন ছিল ১.৮ কেজি এবং বাকিদের ওজন ১.৬ কেজি। বর্তমানে সবাই সুস্থ আছে।

চার শিশু একসঙ্গে জন্ম নেওয়া কোরিয়ায় একটি বিরল ঘটনা। তাই সিজারের সময় প্রসূতি ও স্ত্রীরোগ, শিশুরোগ, এনেস্থেশিয়া ও ব্যথার, অপারেটিং রুম, নবজাতক কক্ষ এবং ডেলিভারি রুম থেকে প্রায় মোট ৩০ জন মেডিকেল স্টাফ একসঙ্গে কাজ করেছিল।

ডেলিভারির পর প্রসূতি ও গাইনোকোলজি বিভাগের অধ্যাপক কিম ইওন-হি বলেন, মা বর্তমানে ডেলিভারি রুমে সেবা নিচ্ছেন এবং চার সন্তান বর্তমানে নিবিড় পরিচর্যা ইউনিটে (নবজাতকের) চিকিৎসা নিচ্ছে।
 
হাসপাতালের পরিচালক হান চ্যাং-হি অভিভাবকদের অভিনন্দন জানিয়ে নবজাতক যেন সুস্থ থাকে সে জন্য প্রার্থনা করবেন বলে জানিয়েছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।