shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

ইউক্রেনে বাংলাদেশি শিক্ষার্থীদের সুখবর দিল রাশিয়া

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৬ এপ্রিল ২০২২, ১৩:৪৪

ইউক্রেনে বাংলাদেশি শিক্ষার্থীদের সুখবর দিল রাশিয়া

ইউক্রেন সংঘাতে ক্ষতিগ্রস্ত বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ দেবে রাশিয়া। সোমবার ঢাকায় রুশ দূতাবাস থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব বাংলাদেশি শিক্ষার্থী ইউক্রেনে উচ্চশিক্ষা গ্রহণের মতো অবস্থায় নেই, তারা রাশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা চালিয়ে যেতে পারবেন। যারা রাশিয়ায় তাদের পড়াশোনা স্থানান্তরে আগ্রহী তাদের ঢাকায় রুশ দূতাবাসে যোগাযোগ করতে বলা হয়েছে।

আগ্রহী শিক্ষার্থীদের অবশ্যই রাশিয়ায় কোন অঞ্চলের কোন বিশ্ববিদ্যালয়ে পড়তে চান, সেসব তথ্যসহ ইউক্রেনের শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি সংক্রান্ত নথির একটি কপি, শিক্ষার্থীর আইডি কার্ড ও রেকর্ড বুকের কপি জমা দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, ইউক্রেনে প্রায় এক হাজার বাংলাদেশি রয়েছেন। যাদের বেশির ভাগই শিক্ষার্থী। ইউক্রেন যুদ্ধে দেশটিতে বসবাসরত অনেক শিক্ষার্থী এরই মধ্যে অন্যত্র চলে গেছেন। অনেকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য দেশগুলোতে ভর্তির সুযোগ খুঁজছেন। কেউ কেউ এরই মধ্যে ভর্তি স্থানান্তরের সুযোগ পেয়েছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।