shopner bd
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩২
×

দুবাই গাউছিয়া কমিটির ইফতার ও দোয়া মাহফিল

  আরব আমিরাত প্রতিনিধি ০৬ এপ্রিল ২০২২, ১৫:১৩

দুবাই গাউছিয়া কমিটির ইফতার ও দোয়া মাহফিল

আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির মহাসচিব আল্লামা মছিয়ত দৌলা বলেছেন, আল্লাহর সন্তুষ্টি মুমিনের জীবনের লক্ষ্য। আনুগত্যে আল্লাহ সন্তুষ্ট হন, তাই মুমিনেরা ইবাদতে আনন্দ লাভ করেন। মহানবী (সা.) বলেছেন, রোজাদারের জন্য দুটি খুশি; একটি ইফতারের সময়, অপরটি আল্লাহর সঙ্গে সাক্ষাতের সময়। আল্লাহ তাআলার নির্দেশ- তোমরা সন্ধ্যা পর্যন্ত সিয়াম পূর্ণ করো।

গাউছিয়া কমিটি দুবাই শাখার ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সোমবার (৪ এপ্রিল) স্থানীয় আল খালিজ হোটেল হলরুমে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গাউছিয়া কমিটি দুবাইয়ের সভাপতি আলহাজ মাওলানা ফজলুল কবির চৌধুরীর সভাপতিত্বে ও সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা ওসমান আলীর পরিচালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির মহাসচিব, পীরে তরিকত আল্লামা মছিয়ত দৌলা। প্রধান বক্তা ছিলেন অধ্যক্ষ ছ উ ম আব্দুস সামাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় সহ-সভাপতি আবুল কালাম বয়ানী, গাউসিয়া কমিটি উত্তর জেলার সাবেক সভাপতি মুফতি জসিম উদ্দিন আল কাদেরী, বিশিষ্ট আলেমে দ্বীন মাহবুবুল হক নুরে বাংলা।

ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- ইউএই গাউছিয়া কমিটির সহ-সভাপতি মোহাম্মদ আজম খান, বিশিষ্ট ব্যবসায়ী  মোহাম্মদ রফিক, মো. কামাল উদ্দিন, ইউএই গাউছিয়া কমিটির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিন, হাফেজ জালাল উদ্দিন খান, মাওলানা ফজলুল আজিম, হাফেজ মাওলানা সেকান্দর, মাওলানা সালাউদ্দিন, কাজী মোহাম্মদ আলী, মাওলানা আব্দুল কাদের, মাওলানা হোসাইন, হাজী মোহাম্মদ সেলিম সিআইপি, মাওলানা দিদার, আনছারুল হক, জহিরুল ইসলাম, সাইফুল ইসলাম তালুকদার, নাজিম উদ্দিন আকাশ প্রমুখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।