বাহরাইন প্রতিনিধি ০৬ এপ্রিল ২০২২, ১৫:১৯
জালালাবাদ যুব সংঘ বাহরাইন মোহাররক শাখার নবগঠিত কমিটির অভিষেক উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার দেশটির মোহাররক শহরের আল ইসলাহ হল রুমে পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি টিপু সুলতানের সভাপতিত্বে ও সম্রাট নজরুল সিদ্দিকী ও আব্দুল করিমের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- জালালাবাদ অ্যাসোসিয়েশন বাহরাইন শাখার সভাপতি মো. কয়েছ আহমেদ। বিশেষ অতিথি ছিলেন- আলাউদ্দিন নুর, আকবর হোসেন, মাজহারুল হক নয়ন, আকতার হোসেন কাচা মিয়া, আলাউদ্দিন আহমেদ, বকুল সুত্রধর, দুলাল দাশ, অভিনাস পাল, নজরুল ইসলাম নাহিদ, সুরমান আহমেদ, সবুজ মিলন, ছানু মিয়া ও মোস্তফা আহমেদ।
এছাড়া উপস্থিত ছিলেন- মেহেদী হাসান দারা, মতিউর রহমান চুনু, সায়েম আহমেদ লিটন, সুমন আহমেদ, আবুল কালাম আজাদ, আবুল কাসেম, রাকিব হাসান, শাকাওত, সুলতান, আজমল আহমেদ দুলাল, সবুজ আহমেদ, লায়েক মিয়া, মো. দেলোয়ার, সিলেট ডিভিশন ফুটবল ক্লাবের সভাপতি শাহীন আহমেদ, আব্দুল হাই রিপন প্রমুখ।
এ সময় সংগঠনের সহ-সভাপতি সুমন আহমেদকে স্বদেশ গমন উপলক্ষে বিদায়ী সম্মাননা প্রদান করা হয়।
পরিশেষে দেশ জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি এবং সমৃদ্ধি কামনা ও মহামারি করোনায় আক্রান্ত হয়ে যারা মারা গেছেন তাদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com