shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

রাসেল-শিব্বির ফোবানা থেকে আজীবন বহিস্কার

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৮ এপ্রিল ২০২২, ১৭:২০

রাসেল-শিব্বির ফোবানা থেকে আজীবন বহিস্কার

ফোবানার সাংবিধানিক ধারা লঙ্ঘন, অর্থনৈতিক অব্যবস্থাপনাসহ সংগঠনের সুনাম ক্ষুন্ন করার অভিযোগে জি আই রাসেল ও শিব্বির আহমেদকে আজীবনের জন্য ফোবানার সদস্যপদ থেকে বহিস্কার করা হয়েছে।

দুর্নীতি ও অর্থ আত্মসাতের দায়ে যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের মিলনকেন্দ্র নামে খ্যাত ঐতিহ্যবাহী ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকার (ফোবানা)’র গত ৩৫তম সম্মেলনের আহবায়ক ও সদস্য সচিবকে আজীবন বহিস্কার করা হয়।

ফোবানার চেয়ারম্যান রেহান রেজা ও নির্বাহী সম্পাদক মাসুদ রব চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

ফোবানার চেয়ারম্যান ও নির্বাহী সম্পাদক উল্লেখ করেন- গত ২৭ মার্চ অনুষ্ঠিত ফোবানার নির্বাহী কমিটি গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী ৩৫তম ফোবানার স্বাগতিক সংগঠন ‘আমেরিকান বাংলাদেশ ফ্রেন্ডশীপ সোসাইটি’ এবং গত ৩৫তম ফোবানা সম্মেলনের আহবায়ক জি আই রাসেল ও সদস্য সচিব শিব্বির আহমেদকে ফোবানার সাংবিধানিক ধারা লঙ্ঘন, অর্থনৈতিক অব্যবস্থাপনা ও দুর্নীতি এবং সংগঠনের সুনাম ক্ষুন্ন করার অভিযোগে আজীবনের জন্য ফোবানার সদস্যপদ থেকে বহিস্কার করা হয়েছে। 

তাদের বিরুদ্ধে সংবিধান বিরোধী কার্যকলাপের একাধিক অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রতিকার ও সংশোধনকল্পে কার্যকরী পদক্ষেপ ধারা অনুযায়ী ভোট প্রদানের ভিত্তিতে গণত্রান্ত্রিক পদ্ধতিতে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

তাদের এ বহিস্কার সিদ্ধান্ত অনতিবিলম্বে কর্যকর ঘোষণা করা হয়েছে এবং ফোবানার কোন ধরণের কর্মকান্ডের সাথে তাদের কখনোই কোন ধরণের কোন সম্পর্ক বা সম্পৃক্ততা থাকবে না।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা নামে খ্যাত ঐতিহ্যবাহী ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকার (ফোবানা)’র গত ৩৫তম সম্মেলন সফলে পুরোপুরি ব্যর্থ হয়েছে আমেরিকান বাংলাদেশ ফ্রেন্ডশীপ সোসাইটি (এবিএফএস)। মেট্রো ওয়াশিংটন ডিসি এলাকার দুই প্রতারকের খপ্পরে পড়ে সর্বনাশ হয়েছে ৩৫তম ফোবানা সম্মেলন। এর ফলে ৩৪ বছরের ঐতিহ্য হারিয়েছে ফোবানা সম্মেলন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।