shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

বাংলাদেশ প্রেস ক্লাব কাতারের ইফতার ও দোয়া অনুষ্ঠিত

  কাতার প্রতিনিধি ১০ এপ্রিল ২০২২, ১৩:৫৩

বাংলাদেশ প্রেস ক্লাব কাতারের ইফতার ও দোয়া অনুষ্ঠিত

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার রাজধানী দোহার নাজমায় একটি স্থানীয় রেস্টুরেন্ট হল রুমে অসংখ্য প্রবাসী বাংলাদেশি নিয়ে দোয়া ও ইফতার সম্পন্ন করা হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ শামীমের উপস্থাপনায় এবং সংগঠনের সভাপতি ইউসুফ পাটোয়ারী লিংকনের সভাপতিত্বে উক্ত ইফতার ও দোয়া মাহফিলে মাহে রমজানের তাৎপর্য ও দ্বীনি বিষয়ে আলোচনা করেন কাতার ধর্ম মন্ত্রণালয়ের পেশ ইমাম এবং আল নূর কালচারাল সেন্টারের নির্বাহী পরিচালক হযরত মাওলানা ইউসুফ নূর।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগ কাতারের বিপ্লবী সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার আবু রায়হান, বঙ্গবন্ধু পরিষদ কাতারের সভাপতি হাজী হাসান মাবুদ, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কাতারের সভাপতি মো. আবুল কাশেম সরকার।

এছাড়াও উপস্থিত ছিলেন- বাংলাদেশ কমিউনিটি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী অধ্যাপক বাবু তপন মহাজন, শাহ আলম খান, মাহবুব আলম, এম এম নূর, বাবু হারাধন শীল, মশিউর রহমান মিঠু, মো. মিঠু, মোজাম্মেল হোসেন সোহাগ, এসকে শফিক, আশরাফুল ইসলাম, মো. নাছির উদ্দীন চৌধুরী, মো. ফখরুল, এম এ মান্নান, মো. মানিক চৌধুরী, মো. রহিম পারভেজ, আহসান উল্লাহ সজীব, খন্দকার সাদ্দাম হোসেনসহ অনেকে।

শেষে প্রবাসে থাকা সব বাংলাদেশিসহ মুসলিম উম্মাহের প্রতি রহমত, বরকত ও মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।