কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র ১১ এপ্রিল ২০২২, ১৩:৩৫
যুক্তরাষ্ট্রে বাংলা প্রেসক্লাব মিশিগানের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার শহরের বাংলাদেশ অ্যাভিনিউয়ে কাবাব হাউজ মিলনায়তনে আয়োজিত ইফতার মাহফিলে অংশ নেন স্থানীয় সাংবাদিকরাসহ বিশিষ্টজনরা।
ইফতারপূর্ব সংক্ষিপ্ত আলোচনায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব আহ্বায়ক সৈয়দ শাহেদুল হক। সঞ্চালনা করেন সুপ্রভাত মিশিগান নির্বাহী সম্পাদক মোস্তফা কামাল।
এ সময় উপস্থিত ছিলেন- মোটর সিটি চ্যাম্পিনশিপ এমসিসির সভাপতি চৌধুরী লিটু, প্রেসক্লাবের সদস্য সচিব রোটারিয়ান শামীম আহছান, সেলিম আহমদ, কামরুজ্জামান হেলাল, চিন্ময় আচার্য্য, ফারজানা চৌধুরী পাপড়ি, আশিকুর রহমান, তোফায়েল রেজা সোহেল, সাহেল আহমেদ, সাংবাদিক দেওয়ান মো. কাউসার, মৃদুল কান্তি সরকার ও জুলফিকার হিটলার।
দোয়া পরিচালনা করেন রোটারিয়ান শামীম আহছান। মাহফিলে অসুস্থ সাংবাদিক রফিকুল হাসান চৌধুরী তুহিনের রোগ মুক্তি ও সুস্থতা কামনাও দোয়া মোনাজাত করা হয়।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com