shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

তালিমুল কুরআন বাহরাইনের আয়োজনে ইফতার ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

  বাহরাইন প্রতিনিধি ১১ এপ্রিল ২০২২, ১৩:৪২

তালিমুল কুরআন বাহরাইনের আয়োজনে ইফতার ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

পবিত্র মাহে রমজান উপলক্ষে বাহরাইনে বাংলাদেশি কমিউনিটির নেতাদের নিয়ে ইফতার মাহফিল ও সুধী সমাবেশ করেছে তালিমুল কুরআন বাহরাইন শাখা।

শুক্রবার দেশটির মোহাররক শহরের আল ইসলাহ হলরুমে পবিত্র কুরআন তেলোওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। 

সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার বদরুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কুল বাহরাইনের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মুইজ চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা তছির উদ্দিন, প্রধান আলোচক ছিলেন মো. সেলিম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ইঞ্জিনিয়ার মনজুর আহমেদ, মো. সালাউদ্দিন, জয়নাল আবেদীনসহ বাহরাইন বাংলাদেশ কমিউনিটির নেতা এবং রাজনৈতিক অরাজনৈতিক ও বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বাহরাইন শাখার নেতাসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা।

পরিশেষে দেশ জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি এবং সমৃদ্ধি কামনা ও মহামারি করোনায় আক্রান্ত হয়ে যারা মারা গেছেন তাদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।