shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

পূর্ব লন্ডনে ভিন্ন ধর্মাবলম্বী ও ঘরহীন মানুষদের মাঝে ইফতার বিতরণ

  যুক্তরাজ্য প্রতিনিধি ১২ এপ্রিল ২০২২, ১৮:১৮

পূর্ব লন্ডনে ভিন্ন ধর্মাবলম্বী ও ঘরহীন মানুষদের মাঝে ইফতার বিতরণ

ভিন্ন ধর্মাবলম্বীদের ও হোমলেস মানুষদের মাঝে ইফতার বিতরণ করেছে আন্তর্জাতিক চ্যারিটি সংস্থা ইষ্টহ্যান্ডস ও ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্ট।

ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাষ্টের ট্রাষ্টি খসরুজ্জামান খসরু বলেন, মূলধারার সংবাদে দেখা যায় মানুষ এখন খাদ্য সংকটে ভুগছে। তাদের জন্য এই আয়োজন। এছাড়া ষ্ট্রাটফোর্ডে আমাদের চ্যারিটি শপে প্রতিদিন অনেক মানুষ খাবারের সন্ধানে আসেন। এতে বুঝা যায় মানুষ কতো সংকটে আছেন। তাই মানুষকে একটু সহায়তা করতে এমন আয়োজন।

ইষ্টহ্যান্ডস চ্যারিটির পক্ষে ভলান্টিয়ার আ স ম মাসুম বলেন, ভিন্ন ধর্মের মানুষের মধ্যে রমজানের গুরুত্ব বোঝাতে ও হোমলেস মানুষদের খাবারের সহায়তার জন্য এমন আয়োজন।

উল্লেখ্য ইষ্টহ্যান্ডস আন্তর্জাতিক ভাবে কাজ করছে। বাংলাদেশের বাইরে আফ্রিকা, ইউরোপে কাজ করছে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে ইউক্রেন থেকে চলে আসা শরণার্থীদের জন্য পোল্যন্ড সীমান্তে হট ফুড সহায়তা দেয়া হচ্ছে।

ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাষ্ট বাংলাদেশে সিলেট ও চট্টগ্রামে অসহায় মানুষদের সহায়তা ও শিক্ষামূলক কার্যক্রম চালাচ্ছে। সম্প্রতি ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর ব্রিটেন থেকে নানা সহায়তা পাঠিয়েছে তারা।

এই ইফতার বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন- সাংবাদিক আহাদ চৌধুরী বাবু, সালেহ আহমেদ, আব্দুল হান্নান, সারোয়ার হোসেন, আলাউর রহমান শাহীনসহ আরো অনেকে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।