shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

কানাডায় মিতা হকের স্মৃতিচারণ

  কানাডা প্রতিনিধি ১৩ এপ্রিল ২০২২, ১৪:২১

কানাডায় মিতা হকের স্মৃতিচারণ

প্রখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী মিতা হক স্মরণে টরন্টো ফিল্ম ফোরামের ‘মাল্টিকালচারাল স্ক্রিনিং সেন্টারে’ স্থানীয় সময় সোমবার (১২ এপ্রিল) সন্ধ্যায় কানাডার টরন্টো ফিল্ম ফোরামের উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গত বছর ১১ এপ্রিল রবীন্দ্রসংগীতের খ্যাতিমান এই শিল্পী মারা যান। ১৯৬২ সালে জন্ম নেওয়া মিতা হক বাংলাদেশে শুদ্ধ রবীন্দ্রসংগীতের প্রচার ও প্রসারে এবং সাংস্কৃতিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বাংলাদেশ সরকার তার এই বিশেষ ভূমিকার কারণে ২০২০ সালে ‘একুশে পদক’ দিয়ে সম্মানিত করেন।

মিতা হক ‘ছায়ানট’ এর রবীন্দ্রসংগীত শিক্ষক ছিলেন। তার প্রতিষ্ঠিত ‘সুরতীর্থ’ সংগঠনের আমৃত্যু পরিচালনা করেছেন। তিনি বাংলাদেশের বাইরে প্রচুর শিক্ষার্থী ও গুণগ্রাহী রেখে গেছেন।

টরন্টো ফিল্ম ফোরাম ‘আছো তুমি অন্তরে’ শিরোনামের মিতা হক স্মরণ অনুষ্ঠানে সম্মিলিত গান, একক গান, কবিতা, ও স্মৃতিচারণ করা হয়।

অনুষ্ঠানে এনায়েত করিম বাবুল, দেলওয়ার এলাহী, ইমামুল হক কিসলু, মনিস রফিক, নাহিদ কবির কাকলী, স্নিগ্ধা চৌধুরী, সজীব চৌধুরী, এবং বাবলু হক অংশ নেন। এটি সঞ্চালনা করেন দিলারা নাহার বাবু।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।