shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

চার দেশের দূতের সঙ্গে মালদ্বীপে বাংলাদেশি হাইকমিশনারের সাক্ষাৎ

  মোঃ আব্দুল্লাহ কাদের, মালদ্বীপ ১৩ এপ্রিল ২০২২, ১৭:১৪

চার দেশের দূতের সঙ্গে মালদ্বীপে বাংলাদেশি হাইকমিশনারের সাক্ষাৎ

মালদ্বীপে নবনিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ দেশটিতে নিযুক্ত শ্রীলঙ্কা, সৌদি আরব, পাকিস্তান ও যুক্তরাজ্যের হাইকমিশনার ও রাষ্ট্রদূতদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। গত মঙ্গলবার মালদ্বীপের বাংলাদেশ দূতাবাস এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

বার্তায় দূতাবাস জানিয়েছে, শ্রীলঙ্কা, সৌদি আরব, পাকিস্তান ও যুক্তরাজ্যের হাইকমিশনার ও রাষ্ট্রদূতদের সঙ্গে সাক্ষাতে বাংলাদেশের হাইকমিশনার দেশগুলোর সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক ও পারস্পরিক বিভিন্ন সহযোগিতার বিষয়ে আলোচনা করেন।

গত বুধবার নতুন হাইকমিশনার আবুল কালাম আজাদ মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মেদ সলিহর নিকট পরিচয়পত্র পেশ করেন। গত ২৩ ফেব্রুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে রিয়ার অ্যাডমিরাল আবুল কালাম আজাদকে মালদ্বীপের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগের সিদ্ধান্তের কথা জানানো হয়। তিনি সাবেক হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসানের স্থলাভিষিক্ত হন।

রিয়ার অ্যাডমিরাল আবুল কালাম আজাদ ১৯৮৭ সালে বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দেন। তিনি নৌবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। আবুল কালাম আজাদ পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেওয়ার আগে নৌবাহিনীর ফ্লিট কমান্ডারের দায়িত্বে ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।