সিডনি প্রতিনিধি ১৫ এপ্রিল ২০২২, ১৯:৫০
সিডনি প্রবাসী মুসলমানদের সংগঠন ক্লেমোর ইসলামিক সোসাইটি তাদের ইফতার মাহফিলের আয়োজন সম্পন্ন করেছে। সদ্য প্রতিষ্ঠার পর শুক্রবার সন্ধ্যায় মিন্টুস্থ ব্লাইর অ্যাথর কমিউনিটি হলে তাদের প্রথম ইফতার পার্টির আয়োজন করা হয়।
রফিক ভূঁইয়ার সঞ্চালনায় আবু রেদোয়ান পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে মুসলিম উম্মার কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন।
ক্লেমোর ইসলামিক সোসাইটির পরিচালনা কমিটির পক্ষে রিশাদ হাসান, মোহাম্মাদ কামরুজ্জামান ও দুলাল শেখ স্থানীয় মুসলমানদের জুমা ও পাঞ্জেগানা নামাজ পরিচালনার জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে উপস্থিত মুসল্লিদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
ইফতারি ছাড়াও মুসল্লিদের বারবিকিউ ও রাতের খাবারে অ্যাপায়িত করা হয়। ইফতার অনুষ্ঠানে ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের কাউন্সিলর মাসুদ চৌধুরী ও ইব্রাহিম খলিল মাসুদসহ গণমান্য ব্যক্তিরা ও মুসল্লিরা উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com