shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

মালদ্বীপে ফোর এল ইন্টারন্যাশনাল’র উদ্যোগে ইফতার মাহফিল

  মোঃ আব্দুল্লাহ কাদের, মালদ্বীপ ১৬ এপ্রিল ২০২২, ১৬:৩৮

মালদ্বীপে ফোর এল ইন্টারন্যাশনাল’র উদ্যোগে ইফতার মাহফিল

মালদ্বীপের রাজধানী মালে বিল্লাবং স্কুল অডিটোরিয়াম রুমে প্রবাসীদের সম্মানে ফোর এল ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর মোঃ হাদিউল ইসলাম এর আয়োজনে শুক্রবার (১৫ এপ্রিল) ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আ'লীগের সাংগঠনিক সম্পাদক এম কে আর কামাল হোসেনের সঞ্চালনায়, বাংলাদেশ কমিউনিটির প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রবাসী শিক্ষক মীর সাইফুল ইসলামের সভাপতিত্বে উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপ নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দূতাবাসের প্রথম সচিব ও দূতালয় প্রধান মোঃ সোহেল পারভেজ, দূতাবাসের তৃতীয় সচিব মোঃ মিজানুর রহমান ভূঁইয়া, বিশিষ্ট ব্যবসায়ী ও সিআইপি আলহাজ্ব মোঃ সোহেল রানা, মালদ্বীপ আ’লীগের সভাপতি আলহাজ্ব মোঃ দুলাল মাদবর, ব্যবসায়ী মোঃ দুলাল হোসেন, মালদ্বীপে প্রবাসী চিকিৎসক ডা: মোক্তার আলী লস্কর, প্রবাসী ব্যবসায়ী মোঃ বাবুল হোসেন প্রমূখ।

এ সময় রাষ্ট্রদূত বলেন, ‘দীর্ঘদিন পর এমন একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে খুবই ভালো লাগছে। রাষ্ট্রদূত ইফতার মাহফিলে উপস্থিত হয়ে প্রতিটি টেবিল ঘুরে উপস্থিত আমন্ত্রিত অতিথিদের সাথে কুশল বিনিময় করেন।’

দোয়া ও ইফতার মাহফিলে স্থানীয় প্রবাসী ছাড়াও দূতাবাসের সকল কর্মকর্তা কর্মচারী, মালদ্বীপস্থ এনবিএল মানি ট্রান্সফার প্রাইভেট লিমিটেডের কর্মকর্তা কর্মচারী, ইউএস বাংলা এয়ারলাইনসের কর্মকর্তা কর্মচারী, প্রবাসী ব্যবসায়ী, প্রবাসী ডক্টর’স, শিক্ষক ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন নেত্রীবৃন্দ, পেশাজীবি সহ স্থানীয় সাংবাদিক প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

উক্ত ইফতার মাহফিলে, মোনাজাত পরিচালনা করেন মাওলানা তাজুল ইসলাম।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।