shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

কাতারে জমজমাট বাংলাদেশি রেস্তোরাঁয় ইফতার বাজার

  কাতার প্রতিনিধি ১৬ এপ্রিল ২০২২, ১৭:০৫

কাতারে জমজমাট বাংলাদেশি রেস্তোরাঁয় ইফতার বাজার

রহমত, মাগফিরাত ও নাজাতের পবিত্র বাণী নিয়ে আরব দেশ কাতারে শুরু হওয়া খোশ আমদেদ মাহে রমজানের ইফতার বাজার বেশ জমজমাট। এ মাস ঘিরে কাতারে বাহারি ইফতারের পসরা সাজিয়েছে বাংলাদেশি রেস্টুরেন্টগুলো।

কাতারে বিভিন্ন রকমারি ইফতার সামগ্রী নিয়ে বাংলাদেশি রেস্টুরেন্টগুলোর আয়োজনে যেন কমতি নেই। প্রবাসে দেশীয় স্বাদের দিক বিবেচনা করে বাংলাদেশি রেস্টুরেন্টগুলো তৈরি করেছে স্বাস্থ্যকর সুস্বাদু হালিম, ফালুদা, বিরিয়ানি-তেহারি, আলু চপ, বেগুনি, দেশিও স্বাদের পিঠাপুলি, বিভিন্ন রকমের কাবাব, শাহী জিলাপি, বুন্ধিয়া, নানারকমের মিষ্টিসহ সুস্বাদু ভাজাপোড়ার সব আইটেম। রোজার প্রথম দিনেই বাংলাদেশি রেস্টুরেন্টগুলোতে উপচেপড়া ভিড় দেখা যায়। দেশিও খাবারের স্বাদে হবে ইফতার- এ যেন প্রবাসী বাংলাদেশিদের কাছে এক বাড়তি আনন্দের।

স্বল্পমূল্যে ইফতার সামগ্রী বিক্রির পাশাপাশি ইফতার পার্টির জন্যও প্যাকেজ ঘোষণা করেছে বাংলাদেশি রেস্তোরাঁগুলো। নানারকম মুখরোচক দেশীয় স্বাদ প্রবাসে পেয়ে আনন্দিত বাংলাদেশিরা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।