shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

মিশিগানে ঢাকা বিভাগ কল্যাণ সংঘের আয়োজনে ইফতার মাহফিল

  কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র ১৮ এপ্রিল ২০২২, ১৫:৩২

কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র

মিশিগান স্টেটের হ্যামটরমিক সিটির রেশমী রেষ্টুরেন্টে শনিবার অনুষ্ঠিত হয়েছে ঢাকা বিভাগ কল্যাণ সংঘের ইফতার ও দোয়া মাহফিল।

উক্ত অনুষ্ঠানে ঢাকা বিভাগ কল্যাণ সংঘের সভাপতি দেবাশীষ দাসের সভাপতিত্বে এবং মাহাবুব রাব্বি খান সাধারণ সম্পাদক এর সঞ্চালনায় প্রথমে কোরআন তেলাওয়াত করেন রাহিব আয়ান খান, পরে অনুষ্ঠানে মোনাজাত করেন ডা: এমডি রাব্বি আলম। এ সময় বিশ্বের সকল মানুষের কল্যানে দোয়া করা হয়।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন- আসসাল মিশিগানের সম্মানিত সভাপতি ডা: এমডি রাব্বি আলম এবং সাধারণ সম্পাদক মিনহাজ রাসেল চৌধুরী, মিশিগান বাংলা টিভির ম্যানেজিং ডিরেক্টর নাজেল হুদা নাজ, কমিউনিটির অনন্য গণ্যমান্য ব্যক্তিবর্গ, ঢাকা বিভাগ কল্যাণ সংঘের অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন তানভীর মনির, মোহাম্মদ পিন্টু, সোহেল রায়হান, হারুনুর রশিদ, রুমি খান, মোঃ রাজিব, মোঃ হুমায়ুন, মোঃ মারুফ।

অনুষ্ঠানে আসসাল মিশিগান চ্যাপ্টারের পক্ষ থেকে বাংলাদেশ এবং মিশিগান বাংলাদেশী কমিউনিটিতে ভালো কাজের জন্য ঢাকা বিভাগ কল্যাণ সংঘ কে বিশেষ কমিউনিটি এ্যাওয়ার্ড প্রদান করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।