shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

মালয়েশিয়া শ্রমিক লীগের ইফতার মাহফিল অনুষ্ঠিত

  মালয়েশিয়া প্রতিনিধি ১৮ এপ্রিল ২০২২, ১৬:২৭

মালয়েশিয়া শ্রমিক লীগের ইফতার মাহফিল অনুষ্ঠিত

মুজিবনগর দিবস ও পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছে জাতীয় শ্রমিক লীগ মালয়েশিয়া শাখা। রবিবার কুয়ালালামপুর হোটেল ইন্টারকন্টিনেন্টাল এ উক্ত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

শ্রমিক লীগ মালয়েশিয়া শাখার সভাপতি নাজমুল ইসলাম বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সেলিম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া আওয়ামী লীগ সভাপতি মোঃ মকবুল হোসেন মুকুল।

দোয়া ও ইফতার মাহফিলে ধর্মীয় আলোচনা করেন সুরাও বায়তুল মোকারমের খতিব হাফেজ ইকরামুল হক। এ সময় উপস্থিত ছিলেন- মালয়েশিয়া আওয়ামী লীগ সহ-সভাপতি রাসেদ বাদল, কাইয়ুম সরকার, মনিরুজ্জামান মনির, মোঃ হুমায়ুন কবির, মোঃ শাখাওয়াত হোসেন সুমন, জালাল উদ্দিন সেলিম, সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুর রহমান চৌধুরি, নূর মোহাম্মদ ভুঁইয়া, লিটন আজিজ দেওয়ান, আওয়ামী লীগ নেতা শ্রী প্রদীপ কুমার বিশ্বাস, আবুল বাতেন, সহিদুল ইসলাম সিরাজ, সেচ্ছাসেবক লীগ সভাপতি বি এম বাবুল, আওয়ামী যুবলীগ আহবায়ক কমিটির সদস্য রেজাউল হক লায়ন, কুয়ালালামপুর মহানগর ছাত্রলীগ সভাপতি এম এইচ জুয়েলসহ মালয়েশিয়া শ্রমিক লীগের অন্যান্য নেতৃবন্দ।

অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন শ্রমিক লীগ নেতা মোঃ আনোয়ার হোসেন, মেহেদি হাসান, আলী আজগর সিকদার, মোঃ বাচ্চু মিয়া, গোলাম মোর্শেদ, বাপ্পি কুমার দাস ও মোঃ রাশেদ মাতবর।

ইফতারের আগে মুসলিম উম্মাহর সুখ, সমৃদ্ধি ও আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার সু-স্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাওঃ মুফতি আবু তাহের।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।