shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

কানাডায় জমে উঠেছে ঈদের কেনাকাটা

  কানাডা প্রতিনিধি ১৮ এপ্রিল ২০২২, ১৬:৩১

কানাডায় জমে উঠেছে ঈদের কেনাকাটা

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কানাডার ক্যালগেরির ফলকনরিজ কমিউনিটি সেন্টারে জমে উঠেছে প্রবাসীদের ঈদের কেনাকাটা। মেলায় ছিল রঙ-বেরঙের বাহারি শাড়ি, বিভিন্ন ধরনের পোশাকের স্টল, জুয়েলারি সরঞ্জাম ও হেনা/মেহেদীসহ নানা স্টল। এছাড়া মেলায় ছিল ইফতারির সুব্যবস্থা।

মেলায় বিভিন্ন ব্যবসায়ী নতুন নতুন কালেকশন নিয়ে এসেছিলেন। এর মধ্যে নারীদের শাড়ি, কাপড় ও সেলোয়ার কামিজের পাশাপাশি ছেলেদের পাঞ্জাবি ও ফতুয়া ছিল উল্লেখযোগ্য। দীর্ঘ দুই বছর পর নতুন করে মেলা শুরু হওয়ায় কমিউনিটির অনেকেই কুশল বিনিময় করছেন একে অপরের সঙ্গে। অনেক স্টলেই ক্রেতাদের জন্য সারপ্রাইস উপহারের পাশাপাশি ডিসকাউন্টের ব্যবস্থা ছিল।

মেগা ঈদ মেলার আয়োজক ইকবাল রহমান জানান, মেগা ঈদ মেলার মূল লক্ষ্য হচ্ছে সবাই যেন এই মেলা থেকে তাদের পছন্দের পোশাক, বিশেষ করে নারীরা তাদের পোশাকসহ সাজসজ্জার সবকিছু সহজে কিনতে পারেন। বাংলাদেশসহ ভারত ও পাকিস্তানের তৈরি পোশাক ও মেলায় স্থান পেয়েছে।

তিনি আরও বলেন, করোনাকালে গত দুই বছরে অনেকেই কেনাকাটা থেকে বঞ্চিত ছিল। এ বছর তা হচ্ছে না। মেলায় অনেকেই এসে পরিবারের সদস্যদের চাহিদা অনুযায়ী কেনাকাটা করেছে।

ধনী দরিদ্রের ভেদাভেদ ভুলে ঈদে সবাই পরিবারের সদস্যদের উপহার দিয়ে ঈদুল ফিতরের আনন্দ উপভোগ করবে- এমনটাই প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।