shopner bd
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩২
×

কাতারে চট্টগ্রাম সমিতির দোয়া ও ইফতার মাহফিল

  কাতার প্রতিনিধি ১৮ এপ্রিল ২০২২, ১৬:৫০

কাতারে চট্টগ্রাম সমিতির দোয়া ও ইফতার মাহফিল

পবিত্র মাহে রমজান উপলক্ষে কাতারস্থ চট্টগ্রাম বাসীর আয়োজনে বিশাল ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সন্ধায় রাজধানী দোহার একটি অভিজাত রেস্তোরাঁয় চট্টগ্রাম বাসীসহ কাতারে বসবাসরত অন্যান্য জেলার অসংখ্য প্রবাসী বাংলাদেশি এতে উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম সমিতি কাতারের সভাপতি মো. মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর আনোয়ারুল হাসান।

চট্টগ্রাম সমিতি কাতারের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ জাহেদ এর সঞ্চালনায় দোয়া মাহফিল পূর্ববর্তী আলোচনা সভায় বক্তব্য রাখেন- সংগঠনের প্রধান উপদেষ্টা অধ্যাপক বাবু তপন মহাজন, সিনিয়র সহসভাপতি এম হারুন, সহসভাপতি ফজলুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন কাজল, সাংগঠনিক সম্পাদক এম নাছির উদ্দিন চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন- উপদেষ্টা হাজী হাসান মাবুদ, সায়েদুল ইসলাম, ইসমাইল মুনছুর,ফখরুল ইসলাম, প্রকৌশলী মনির, দিদারুল আলম, বখতিয়ার হোসেন, আলমগির সাকিবসহ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

ইফতারের পূর্বমুহূর্তে রমজানের তাৎপর্য রহমত, মাগফিরাত, নাজাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।