কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র ১৯ এপ্রিল ২০২২, ১৭:৫১
আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে মিশিগান স্টেটের হ্যামটরমিক সিটির গেইট অফ কলম্বাসে গত রোববার অনুষ্ঠিত হয়েছে ইউনিক ঈদ মেলা। এতে দেশীয় পণ্য ছাড়াও ইন্ডিয়া এবং পাকিস্তানি পণ্যের পাশাপাশি ছিল বিভিন্ন কসমেটিকস সামগ্রী।
মেলার স্টলগুলোতে স্থান পেয়েছিল শাড়ি, থ্রিপিস, ওড়না, ছেলেদের পাজ্ঞাবিসহ বাহারী সব অলঙ্কার। তা ছাড়া মেয়েদের সাজসজ্জার নানা ধরনের প্রসাধনীও ছিল এবারের স্টলে।
মেলায় অনেকগুলো স্টল থাকায় ক্রেতারাও আগ্রহ নিয়ে আসেন। বিভিন্ন ডিজাইন আর ফ্যাশনেবল পোশাকের সমাহার ছিল ইউনিকের এই মেলাতে। নারী উদ্যোক্তাদের উৎসাহ দিতেই এই মেলার আয়োজন জানান মেলার মূল উদ্যোক্তা।
গ্রীষ্মকালীন ঈদের কথা মাথায় রেখে সুতিসহ অন্যান্য কাপড়কে প্রাধান্য দেওয়া হয়েছিল বেশি। পবিত্র রমজান মাসে এক জায়গায় পছন্দের সব পোশাক পেয়ে খুশি ক্রেতারা। এদিন বেলা ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত চলে এই মেলা।
২৩টি স্টল অংশগ্রহণ করলেও এদের অধিকাংশ নারী উদ্যোক্তারা ব্যবসা করেন অনলাইন প্লাটফর্মে, যার মধ্যে দু-তিন জন উদ্যোক্তার সরাসরি ব্যবসা প্রতিষ্ঠান আছে। মেলাতে যে স্টলগুলো ছিল সেগুলো হলো-নুসরাত ব্লগস, মিতা’স এক্সক্লোসিভ শাড়িজ, আচল, ফ্যাশন, কুরেশি কালেকশন, পাপড়ি কালেকশন, লামিয়া’স, ঘরোয়া কিচেন, নাহারা’স ডাইনিং, এমার্ট রেস্টুরেন্ট এন্ড গ্রোসারী, পরি ফ্যাশন, এলিজা ফ্যাশন, হাব, দিয়ানাহ কালেকশন, রুমকি’স কালেকশন, কাউসার ফ্যাশন, মামনিকা বাটিকস, নাতাশা এটায়ার, অনামিক কোর্তি, পোশাক অন ইউ, এস এন্ড বি গ্রামীণ খাবার, আয়াত কালেকশন, এসবি স্পার্কল, কুশিয়ারা ফ্যাশন, মৌ ক্লাসি কালেকশন।
ইউনিক ঈদ মেলার মিডিয়া পার্টনার হিসেবে ছিলেন ভয়েস অব সিলেট, আই টিভি, মিশিগান প্রতিদিন এবং সুপ্রভাত মিশিগান। মেলার আয়োজকরা জানান, ভবিষ্যতে আরও বড় পরিসরে মেলার আয়োজন করা হবে।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com