shopner bd
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩২
×

বাহরাইনে বাংলাদেশ বিজনেস ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল

  বাহরাইন প্রতিনিধি ২০ এপ্রিল ২০২২, ১৫:২৩

বাহরাইন প্রতিনিধি

পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দেশটির রাজধানী মানামা গালফ গেইট হোটেলে পবিত্র কুরআন তেলোওয়াতের মধ্য দিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আবুল বাছেতের সভাপতিত্বে এবং মিজানুর রহমানের সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ নজরুল ইসলাম। গেস্ট অব অনার ছিলেন দূতালয়প্রধান একেএম মহিউদ্দিন কায়েস।

বিশেষ অতিথি ছিলেন শ্রম কাউন্সিলর মাহফুজুর রহমান, ড. মো. সোহেল, প্রকৌশলী হুমায়ুন, বাংলাদেশ স্কুলের প্রিন্সিপাল অরুণ নায়াক, বিজনেস ফোরামের প্রধান উপদেষ্টা মোহাম্মদ শফি উদ্দিন, উপদেষ্টা গিয়াস উদ্দিন মিয়াজি, বাংলাদেশ স্কুলের সাবেক চেয়ারম্যান প্রকৌশলী মোস্তাফা, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি মো. কয়েছ আহমেদ, বিজনেস ফোরামের সাধারণ সম্পাদক আইনুল হক, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মকবুল আহমেদ, উই কেয়ার সবুজ মিলন, ইউথ ক্লাবের সভাপতি আল আমিন, মিজান, মোহাম্মদ আকবর, মাজহারুল ইসলাম বাবু প্রমুখ।

ইফতার পূর্ববর্তী দেশবাসী এবং মুসলিম উম্মার শান্তি এবং রহমত, বরকত এবং মাগফিরাত, অসুস্থদের সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করেন ফোরামের কোষাধ্যক্ষ নোমান উদ্দিন মনির।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।