shopner bd
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩২
×

আমিরাতে ঈদের ছুটি সরকারি খাতে ৯ দিন, বেসরকারি খাতে ৫ দিন

  আরব আমিরাত প্রতিনিধি ২২ এপ্রিল ২০২২, ১৮:৪৫

আমিরাতে ঈদের ছুটি সরকারি খাতে ৯ দিন, বেসরকারি খাতে ৫ দিন

মুসলিমদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উপলক্ষে সরকারি চাকরিজীবীদের জন্য ৯ দিন এবং বেসরকারি খাতে চাকরিরতদের জন্য ৬ দিনের ছুটি ঘোষণা করেছে মাধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশ সংযুক্ত আরব আমিরাত।

শুক্রবার আমিরাত সরকারের মানবসম্পত ও এমিরেটাইজেশন মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে আসন্ন ঈদুল ফিতরের ছুটির তালিকা ঘোষণা করেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে দেশটির দৈনিক পত্রিকা গালফ নিউজ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আমিরাতের সব মন্ত্রণালয় ও সরকারি কার্যালয়ের চাকরিজীবীরা আগামী ৩০ এপ্রিল থেকে ৮ মে পর্যন্ত ঈদের ছুটি ভোগ করবেন। ৯ মে, সোমবার থেকে কাজে যোগ দেবেন তারা।

পাশাপাশি, বেসরকারি খাতে ৬ দিনের ছুটি ঘোষণা করা হলেও ঈদের চাঁদ ওঠাজনিত কারণে এক দিন হেরফের হতে পারে এই ছুটি।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এ সম্পর্কে বলা হয়েছে- যদি ২৯তম রোজা, অর্থাৎ ৩০ এপ্রিল ঈদের চাঁদ ওঠে, সেক্ষেত্রে বেসরকারি খাতের চাকরিজীবীরা ঈদের ছুটি ভোগ করবেন ৩০ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত।

আর যদি ৩০তম রোজা, বা ১ মে ঈদের চাঁদ ওঠে, তাহলে বেসরকারি খাতে ছুটি একদিন বাড়বে। অর্থাৎ ৩০ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত ছুটি কাটাবেন এই খাতের বিভিন্ন কার্যালয় ও কর্মক্ষেত্রে চাকরিরতরা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।