shopner bd
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩২
×

বর্ণবৈষম্যমূলক আচরণের অভিযোগে মার্কিন দম্পতির দণ্ড

  যুক্তরাষ্ট্র প্রতিনিধি ২৩ এপ্রিল ২০২২, ১৬:৫০

বর্ণবৈষম্যমূলক আচরণের অভিযোগে মার্কিন দম্পতির দণ্ড

যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যে মুসলমান প্রতিবেশীর প্রতি বর্ণবৈষম্যমুলক আচরণসহ হুমকি প্রদর্শনের অভিযোগে এক বয়স্ক দম্পতিকে অভিযুক্ত করেছেন আদালত। স্থানীয় সময় বুধবার (২০ এপ্রিল) জার্সি সিটিতে এ ঘটনাটি ঘটে। এ অঙ্গরাজ্যের হাডসন কাউন্টি আদালতে দুই দিনব্যাপী জুরি ট্রায়ালে তাদের নামে আনা অভিযোগ প্রমাণিত হয়েছে বলে রায় দেওয়া হয়েছে। দণ্ড ঘোষণার জন্য বিচারক ৭ জুন তারিখ নির্ধারণ করেছেন।

হাডসন কাউন্টি প্রসিকিউটার জানান, জার্সি সিটির ৭৬ বছর বয়সী উইলিয়াম অং এবং তার ৭৩ বছর বসের স্ত্রী বেভারলি অঙ মুসলমান প্রতিবেশীকে উত্ত্যক্ত করে আসছিলেন। প্রতিবেশীদের উদ্দেশে তারা আঙুল দিয়ে গলা কাটার ইশারা করেন। পৃথক ঘটনায় মুসলমানবিদ্বেষী এ দম্পতি প্রতিবেশীর শিশুদের আঙুল দিয়ে গুলি করার ভঙ্গি করেছেন এবং বিদ্বেষমূলক কথাবার্তা বলেছেন। হাডসন কাউন্টি প্রসিকিউটার এসটার সুয়ারেজ বলেন, হাডসন কাউন্টিতে কোনো বিদ্বেষ সহ্য করা হবে না। এ ধরনের যেকোনো তৎপরতা কঠোরভাবে দমন করা হবে।

ওই দম্পতি ২০১৬ থেকে ২০১৮ সালের মধ্যে বিভিন্ন সময় এসব বিদ্বেষমূলক আচরণ করার পর তাদের বিপক্ষে মুসলমান প্রতিবেশী পুলিশে অভিযোগ করেছিলেন। এর আগে ২০১২ সালে বেভারলি অং তার মেয়েসহ প্রতবেশীদের সাথে এমন আচরণের জন্য দণ্ডিত হয়েছিলেন বলে আদালতের বিবরণে বলা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।