নিজস্ব প্রতিবেদক ২৩ এপ্রিল ২০২২, ১৭:৪৫
পোল্যান্ডে বাংলাদেশ আওয়ামী লীগের উদ্যোগে শুক্রবার (২২ এপ্রিল) এক জমজমাট ইফতার পার্টি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পোল্যান্ডের বিশিষ্ট ডাক্তার, ব্যবসায়ী ও রাজনীতিবিদ খলিলুর কাইয়ুম এর সভাপতিত্বে তরুণ রাজনৈতিক ও ব্যবসায়ী মাসুদুর রহমান তুহিন এর পরিচালনায় বাংলাদেশ আওয়ামী লীগের পোল্যান্ডের পক্ষে শুভেচ্ছা বক্তব্য দেন তরুণ রাজনৈতিক ও ব্যবসায়ী শাহরিয়ার সাকু, অতিথিদের মধ্যে বক্তব্য দেন পোল্যান্ডে বাংলাদেশের দূতাবাসের কাউন্সিলর অনির্বাণ নিয়োগী।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব ব্যবসায়ী কাজী সাইফুদ্দীন আফজাল হোসেন, তিসু মজুমদার, রনি, রাশেদ, সেতু, মুরাদ হোসেন, আরিফ, তরুণ ব্যবসায়ী সজীব, আবির, ছাত্রলীগের মাহমুদুল হাসান দোলন, সুমন, বাবু, ডাক্তার রিজভী, মাসুদ সহ অসংখ্য বাংলাদেশী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।
ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী সহ সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করেন ব্যবসায়ী লুৎফর রহমান।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com