আরব আমিরাত প্রতিনিধি ২৪ এপ্রিল ২০২২, ১৫:৩২
সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে দেশটির ফুজিরার বিধিয়া সবজি মার্কেটে যাওয়ার পথে এ ঘটনা ঘটে।
নিহত মো. জানে আলমের (৫৫) গ্রামের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায়। তিনি স্ত্রী, এক পুত্র ও তিন কন্যার জনক।
জানা গেছে, রাস্তা পারাপারের সময় এক মিসরীয় নাগরিকের দ্রুতগামী গাড়ি তাকে সজোরে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। আলম ১৫ বছর ধরে বিল্ডিং মেইনটেন্যান্সের কাজ করছিলেন।
মরদেহ আমিরাতের খোরফাক্কান হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com