shopner bd
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩২
×

কানাডায় ঈদ মেলায় জমে উঠেছে কেনাকাটা

  কানাডা প্রতিনিধি ২৫ এপ্রিল ২০২২, ১৫:২৪

কানাডায় ঈদ মেলায় জমে উঠেছে কেনাকাটা

আসছে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কানাডার ক্যালগেরির হোয়াইটহন কমিউনিটি অ্যাসোসিয়েশনে আয়োজন করা হয়েছে ঈদ মেলা। মেলা থেকে ঈদের কেনাকাটা শেষ করেছেন স্থানীয় প্রবাসীরা।

মেলায় শাড়ি, জুয়েলারি সরঞ্জামসহ আকর্ষণীয় নতুন ডিজাইনের বিভিন্ন পোশাকের স্টল দেওয়া হয়। নারীদের পোশাকের পাশাপাশি ছিল ছেলেদের পাঞ্জাবি ও ফতুয়া। ছোট বাচ্চাদের জন্য ছিল আলাদা কর্নার। এছাড়া মেলায় ইফতারির সুব্যবস্থাও ছিল।

করোনার কারণে দীর্ঘ ২ বছর পর নতুন করে মেলা আয়োজন করা হয়। মেলায় এসে কমিউনিটির অনেকেই কুশল বিনিময় করেন একে অপরের সঙ্গে। অনেক স্টলেই ক্রেতাদের জন্য উপহারের পাশাপাশি ছিল ছাড়ের ব্যবস্থা।

ঈদ মেলার আয়োজক আসিফ হোসেন জানান, এই মেলার মূল লক্ষ্য এখানে থেকে যেন সবাই পছন্দের পোশাকসহ প্রয়োজনীয় সবকিছুই কিনতে পারেন। বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের তৈরি পোশাক মেলায় স্থান পেয়েছে।

তিনি জানান, এ ধরনের উদ্যোগ শুধু কেনাকাটা নয়, যান্ত্রিক প্রবাস জীবনে একে অপরের সঙ্গে দেখা হওয়ারও সুযোগ করে দেয়।

উল্লেখ্য, পরিবারের সদস্যদের উপহার দিয়ে ঈদুল ফিতরের আনন্দ বাড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এই মেলার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।