shopner bd
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩২
×

মালদ্বীপে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ইফতার মাহফিল

  মালদ্বীপ প্রতিনিধি ২৫ এপ্রিল ২০২২, ১৮:২৬

মালদ্বীপে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ইফতার মাহফিল

মালদ্বীপে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে রাজধানী মালের মাগিরি হোটেলের ফারু রেস্টুরেন্টে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।

রোববার (২৪ এপ্রিল) আয়োজিত ইফতার মাহফিলের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপ পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমেদ খলিল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব এইচ-ই আব্দুল গোপুর মোহাম্মদ, যুগ্ম সচিব এইচ-ই আহমেদ সালিম, যুগ্ম সচিব ফাতিমা গহিনা, পররাষ্ট্র সচিব (মাল্টিলেটারাল) হালা হামিদ, দেশটিতে অবস্থিত সব দেশের রাষ্ট্রদূত, জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতিনিধিসহ মালদ্বীপের বিভিন্ন বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তারা।

বাংলাদেশের রাষ্ট্রদূত এস এম আবুল কালাম আজাদ ইফতার মাহফিলে উপস্থিত অতিথিদের অভ্যর্থনা জানান।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দূতাবাসের প্রথম সচিব মোহাম্মদ সোহেল পারভেজ, সিআইপি মোহাম্মদ সোহেল রানাসহ প্রবাসী বাংলাদেশি শিক্ষক, চিকিৎসক, ব্যবসায়ী, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতারা।

সবশেষে মুসলিম উম্মাহসহ দেশ, জাতি ও বিশ্ব মানবতার শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।