কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র ২৫ এপ্রিল ২০২২, ১৯:৫৮
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে স্টেট আওয়ামী লীগের পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। রবিবার হ্যামটরমিক সিটির রেশমি সুইট এন্ড ক্যাফেতে আয়োজনটি অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন- ফারুক আহমেদ চান আর সঞ্চালনায় ছিলেন- আবু আহমেদ মুসা। মাহফিলের দোয়া পরিচালনা করেন- মিশিগান স্টেট আওয়ামী লীগের উপদেষ্টা নুরুল আমিন মানিক।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বীর মুক্তিযুদ্ধা মিশিগান স্টেট আওয়ামী লীগের উপদেষ্টা শফিকুল ইসলাম আহমেদ, সাজ্জাদুর রহমান মাখন, ফকরুল ইসলাম খান, বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতির সভাপতি আজমল হোসেন, মিশিগান স্টেট আওয়ামী লীগের সহ সভাপতি এম এ সালাম সেলিম, মো. এ হোসেন সুলেমান, রফিকুল ইসলাম, স্টেট আওয়ামী লীগের সহ সভাপতি মাহবুব রাব্বি খান, যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ হোসেন, সুলতান জে শরীফ, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জাফর হাসান চৌধুরী, সত্য জনসংখ্যা বিষয়ক সম্পাদক শামসুর রহমান সামসু, বঙ্গবন্ধু পরিষদের সদস্য সচিব সৈয়দ মতিউর রহমান শিমু, আওয়ামী লীগ নেতা অপুরেস বড়ুয়া, ফারিস আহমদ, আতিকুর রহমান, আফজল লুদী, মিশিগান স্টেট যুবলীগের সাধারণ সম্পাদক গুলজার আহমদসহ আরও অনেকেই।
উল্লেখ্য, উক্ত ইফতার ও দোয়া মাহফিল থেকে ধর্মপ্রাণ মুসলমান এবং আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনসহ জননেত্রী শেখ হাসিনার মঙ্গল কামনায় দোয়া করা হয়।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com