shopner bd
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩২
×

আমিরাতে আল হারামাইন পারফিউম কোম্পানির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

  মোহাম্মদ সেলিম, আরব আমিরাত ২৮ এপ্রিল ২০২২, ১৩:২৭

আরব আমিরাত

সংযুক্ত আমিরাতে বাংলাদেশের গর্বিত প্রতিষ্ঠান বিশ্ববিখ্যাত পারফিউমস কোম্পানি আল হারামাইন গ্রুপের উদ্যোগে প্রবাসীদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৪ এপ্রিল) আরব আমিরাতের আজমানে অবস্থিত কোম্পানির প্রধান কার্যালয় এবং কারখানা প্রাঙ্গণে এ ইফতার মাহফিল আয়োজন করা হয়।

এতে দুবাইতে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন, বাংলাদেশে নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূত, আমিরাত সরকারের উধ্বত্বন কর্মকর্তা ও ব্যবসায়ীসহ প্রবাসী বাংলাদেশি বিশিষ্ট ব্যক্তি ও তাদের পরিবার, আমিরাতে অবস্থানরত প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার প্রতিনিধিসহ বিপুলসংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আল হারামাইনের কর্ণধার মাহাতাবুর রহমান নাসির সিআইপি ও আল হারাইমাইনের পরিচালক ডা. মুনীরা মাহতাব (মাহতাব কন্যা) উপস্থিত অতিথিদের স্বাগত, শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন এবং সবার প্রতি অনুষ্ঠানে উপস্থিত হওয়াতে ধন্যবাদ জানান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।