shopner bd
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩২
×

আমিরাতে জাতীয় কবিতা মঞ্চের উদ্যোগে ঈদ পুনর্মিলনীও কবিতা সন্ধ্যা উদযাপিত

  মোহাম্মদ সেলিম, আরব আমিরাত ০৯ মে ২০২২, ১০:৩৩

ঈদ পুনর্মিলনীও কবিতা সন্ধ্যা
ঈদ পুনর্মিলনীও কবিতা সন্ধ্যা

জাতীয় কবিতা মঞ্চ,সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বর্ণিল ও জমকালো বর্ণাঢ্য আয়োজনে ঈদ পুনর্মিলনীও কবিতা সন্ধ্যা-২০২২ উদযাপন করা হয়েছে।

গত শনিবার সন্ধ্যায় আরব আমিরাতের রাজধানী আবুধাবির অভিজাত হোটেল আল ইব্রাহিমি  হল রুমে ঈদ পূর্ণমিলনী ও কবিতা সন্ধ্যা উদযাপিত হয়েছে।  

জাতীয় কবিতা মঞ্চ,সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কবি ও সাংবাদিক মোহাম্মদ মনির উদ্দিন মান্না'র সঞ্চালনায় সংগঠনের সভাপতি কবি ও কলামিস্ট মুহাম্মদ মুসার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জাতীয় কবিতা মঞ্চ,সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির সম্মানিত প্রধান পৃষ্ঠপোষক,আল সুমাইয়া গ্রুপের সম্মানিত চেয়ারম্যান,এফ,আই,কে প্রোপার্টিজ ডেভেলপমেন্ট কোম্পানি, বাংলাদেশ লিমিটেড এর সম্মানিত চেয়ারম্যান, বাংলাদেশ প্রবাসী কল্যাণ সংস্থা'র সভাপতি, বিশিষ্ট শিল্পপতি, মানবতার কবি, ফখরুল ইসলাম খান সি আই পি। অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা মোহাম্মদ ইমরান। 

শেখ খলিফা বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যাপক আবু তাহের এর উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে মূল অনুষ্ঠানের সূচনা হয়। ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করার প্রয়াসে আমিরাতে অবস্থানরত অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, পেশাজীবী ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দসহ কবি সাহিত্যিক সাংবাদিক শিল্পী কমিউনিটি ব্যক্তিত্ব রাজনৈতিক নেতৃত্ব বিভিন্ন শ্রেণি পেশাজীবী বিপুলসংখ্যক প্রবাসীর উপস্থিতিতে মনে হচ্ছিলো এ যেন আমিরাতের বুকে এক টুকরো লাল সবুজের বাংলাদেশ।

পুনর্মিলনীকে কেন্দ্র করে আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিল ব্যাপক আনন্দ উচ্ছ্বাস। অনেক স্বদেশিকে একসঙ্গে পাওয়ায় তাদের কাছে এ মিলনমেলা ছিল এক টুকরো বাংলাদেশ ক্ষণিকের জন্য হলেও ঈদ আনন্দের চিরচেনা রূপ খুঁজে পায়। ইসলামী ঈদ সংগীত, ঈদ কবিতা আবৃত্তি, বক্তব্য,গল্পকথা ও আড্ডায় অনুষ্ঠানে আগত অতিথিদের সৃজনশীল পরিবেশনায় অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন। 

শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সংগঠনের সহ-সভাপতি কবি ও ছড়াকার মির্জা মোহাম্মদ আলী। 

অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন ,জাতীয় কবিতা মঞ্চ, সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির সাহিত্য ও গবেষণা বিষয়ক উপদেষ্টা প্রফেসর ডা. শেখ শামসুর রাহমান পিএইচডি,বাংলাদেশ দূতাবাস গণসংযোগ কর্মকর্তা কবি ও লেখক মু ফরহাদ হুসাইন, বাংলাদেশ প্রবাসী কল্যাণ সংস্থার সহ-সভাপতি সরওয়ার আজম, বৃহত্তর যশোর সমিতির সভাপতি ও বঙ্গবন্ধু পরিষদ আবুধাবি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আব্দুস সামাদ, আবুধাবি আওয়ামী লীগ এর সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আক্তার হোসেন রাজু।

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন কবি মির্জা মোহাম্মদ আলী, কবি মু ফরহাদ হোসাইন, কবি মোহাম্মদ সরোয়ার রানা, কবি নাজমুল ইসলাম, কবি আরাফাতুল ইসলাম,কবি আল আমিন জয়,অনুষ্ঠানে 
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা এনামুল হক নিজামী, বাবু দীপক চন্দ্র দাস, মিজানুর রহমান, দীপক রানা,সাংবাদিক মোহাম্মদ সেলিম, আবু হাসনাত জাহিদ,মোহাম্মদ আক্তার উদ্দিন পারভেজ,সাহাব উদ্দীন,গোলাম রাব্বানী, ফেরদাঊস ইভা প্রমুখ।

প্রধান অতিথি বিশিষ্ট শিল্পপতি মানবতার কবি ফখরুল ইসলাম খান সি আই পি উপস্থিত সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শুরু করেন। তার বক্তব্যে উঠে আসে শিক্ষা-ভাবনা, নৈতিকতা ও বিদেশীদের বিভিন্ন নির্যাতনের প্রতি বিশেষ দিক নির্দেশনাসহ জীবনের বিচিত্র বহু দিক। আগত অতিথিবৃন্দরা এবার করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়াতে ঈদের আনন্দটা ভাগাভাগি করতে পেরে অত্যন্ত আনন্দিত বলে সকলেই অভিমত প্রকাশ করেছেন।

ঈদ পুনর্মিলনী ও দোয়া পরিচালনা করেন, তালিমুনন্নেসা মহিলা মাদ্রাসার পরিচালক মাওলানা মোহাম্মদ শাহ জালাল।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।