shopner bd
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩২
×

মিশিগানে যাত্রা শুরু করল বাংলা স্কুল অব মিউজিক

  কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র ০৯ মে ২০২২, ১০:৫৬

মিশিগানে যাত্রা শুরু করল বাংলা স্কুল অব মিউজিক
মিশিগানে যাত্রা শুরু করল বাংলা স্কুল অব মিউজিক

রোববার  বিকাল ৩:৩০ মিনিটে মিশিগান ষ্টেটের ওয়ারেন সিটির মৃধা বেঙ্গলি কালচারাল সেন্টারে যাত্রা শুরু করলো বাংলা স্কুল অব মিউজিক। বর্নাঢ্য আয়োজনে আনুষ্ঠানিকভাবে স্কুলটির উদ্বোধন করেন খ্যাতিমান চিকিৎসক ও দার্শনিক ড. দেবাশীষ মৃধা ও তার সহধর্মিনী চিনু মৃধা।

নাজমুল আনোয়ারের সভাপতিত্বে বক্তব্য শেষে ফিতা কেটে ওয়ারেন শাখার স্কুলের শুভ উদ্বোধন করেন ড. দেবাশীষ মৃধা ও চিনু মৃধা। আরো বক্তব্য রাখেন আজমল হোসেন, লাইজা বিলবি,  সাইফ সিদ্দিকী, জিএম হায়দার, আহমদুল হাসান রুশো, হেলাল উদ্দিন রানা প্রমুখ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন আইরিন সুলতানা এ্যানী।

শুরুতেই সমবেত  উদ্বোধনী সংগীতে অংশগ্রহণ করেন প্রমিতা বিশ্বাস, দিপ্ত গোপ, পুষ্মিতা বিশ্বাস, শ্রেয়শী রায়, দেবর্ষি রায়, প্রজিতা বিশ্বাস, অদিতি রায়, পূর্বা রায়, মৌমিতা দাস, নন্দিতা দাস, প্রণবিন্দু বিশ্বাস, সুস্মিতা দাস, অঙ্কিতা দাস, জারা আনোয়ার, অনামিকা দাস, প্রমোদ বিশ্বাস, জোৎস্না বিশ্বাস, দীপা মৃধা, অমিতা মৃধা, ঋতুপর্ণা মুখার্জী। তবলা ছিলেন প্রণবিন্দু বিশ্বাস। পরিচালনা করেন স্কুলের প্রিন্সিপাল আকরাম হোসেন। 

সমবেত কন্ঠে  রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করেন  ঋতুপর্ণা মুখার্জী, সুব্রত মহান্ত ও আকরাম হোসেন। সঙ্গীত পরিবেশন করেন অদিতি রায়, অনামিকা দাস, পূর্বা রায়, জারা আনোয়ার, অমিতা মৃধা, সুলতানা গজনভী, অনন্ত সাইফ,  এথেনা আকরাম, শফিক রহমান, জিএম হায়দার,  ইপ্সিতা হোসেন লাবণ্য, আজমল হোসেন, দীপা মৃধা, জোৎস্না বিশ্বাস, নিলুফা আক্তার নিতু, ইলোরা হোসেন, ঋষিকেশ দাস, সংগীতা বড়ুয়া, মালিহা মাইশা । তবলায় সহযোগিতা করেন অমিত চ্যাটার্জী এবং উত্তম বড়ুয়া। গীটারে  ছিলেন মাহমুদুল হাসান, ড্রামে রসি মীর। 

দ্বৈত কণ্ঠে রবীন্দ্র সঙ্গীত  পরিবেশন করেন  নাজমুল আনোয়ার এবং আইরিন সুলতানা এনি, সুব্রত মহান্ত ও ঋতুপর্ণা মুখার্জী, আজমল হোসেন এবং লিপি হোসেন । যন্ত্র সংগীত হাওয়াইন গীটারে গান শুনান আকরাম হোসেন,  কীবোর্ডে ছিলেন  আজমল হোসেন, স্পেনীস গীটারে: এথেনা আকরাম, তবলা সহযোগিতা কনেসন অমিত চ্যাটার্জী। নৃত্য পরিবেশন করেন সৃজা রজিনি মহান্ত।  শব্দ নিয়ন্ত্রণে ছিলেন জি এম হায়দার। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন আকরাম হোসেন। সামগ্রিক সহযোগিতায় ছিলেন  মাহমুদা বেগম, রসি এ. মীর, জি এম হায়দার, অদিতি রায়।

অনুষ্ঠানে দেশি বিদেশী অতিথি সাংস্কৃতিক কর্মীরা ছাড়াও কমিউনিটির গন্যমান্য ব্যক্তিবর্গ  এবং বিভিন্ন টিভি ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মিশিগানে একমাত্র বাংলা সঙ্গীত শিক্ষার প্রতিষ্ঠান বাংলা স্কুল অব মিউজিক। উলেখ্য প্রবাসে বাংলা গানের প্রসার ও বিস্তারে ১৯৯৬ সালে বিশিষ্ট সঙ্গীত শিল্পী আকরাম হোসেন বাংলা স্কুল অব মিউজিক প্রতিষ্ঠা করেন। ১৫ জন  শিক্ষার্থী নিয়ে স্কুলটি যাত্রা শুরু করলেও বর্তমানে দেশি-বিদেশি মিলে এর ছাত্র সংখ্যা প্রায় ৩৫ জন। করোনার প্রভাবে গত দুই বছর প্রতিষ্ঠনটির কার্যক্রম বন্ধ ছিল। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত সঙ্গীত শিক্ষা দেয়া হবে। বাংলা স্কুল অব মিউজিকের পরিচালনার দায়িত্বে থাকবেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী আকরাম হোসেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।