মো. রুস্তম খাঁন, সৌদি আরব প্রতিনিধি ১২ মে ২০২২, ০১:১৩
রিয়াদ মহানগর যুবলীগের পক্ষ থেকে সাতকানিয়া লোহাগাড়া মাননীয় সাংসদ ড. আবু রেজা মোহাম্মদ নেজাম উদ্দিন নদভী ও বাংলাদেশ কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মিসেস রিজিয়া রেজা চৌধুরীকে গণসংবর্ধনা স্থানীয় এক কমিউনিটি সেন্টারে দেওয়া হয়েছে।
রিয়াদ মহানগর যুবলীগ সভাপতি শওকত ওসমান চৌধুরীর সভাপতিত্বে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদ হোসাইন টিটুর যৌথ সঞ্চাচলনায় প্রথমে অতিথিদ্বয়কে ফুল দিয়ে বরণ করে নেন রিয়াদের যুবলীগ নেতৃবৃন্দ সহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের উপস্থিত নেতৃবৃন্দ।
মাননীয় সাংসদ ড. আবু রেজা মোহাম্মদ নেজাম উদ্দিন নদভী প্রথমে গভীর রজনী তে জাগ্রত থেকে তাদেরকে সম্মান প্রদর্শন করার কারণে রিয়াদ মহানগর যুবলীগ সহ উপস্থিত প্রবাসী নেতা কর্মীদের কে ধন্যবাদ জানান এবং বলেন, এই ভালোবাসা ভুলবার নয়।
তিনি তার বক্তব্যে বর্তমান সরকারের সাথে সৌদি আরব সরকারের সুসম্পর্ক ও উল্লেখ যোগ্য দ্বিপাক্ষিক ব্যবসায়ি বিষয় তুলে ধরে নিষ্ঠার সাথে আগামী নির্বাচনের জন্য কাজ করার আহ্বান জানান।
বাংলাদেশ কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মিসেস রিজিয়া রেজা চৌধুরী তার বক্তব্যে বলেন, প্রবাসীদের নিয়ে এই সরকার উল্লেখ যোগ্য কাজ করে যাচ্ছে। আপনাদের দাবী গুলো মাননীয় প্রধানমন্ত্রীর সদয় দৃষ্টি তে তুলে ধরা হবে ইনশাল্লাহ।
গণসংবর্ধনা অনুষ্ঠানে রিয়াদ ফ্রেন্ডস অব বাংলাদেশ সহ আওয়ামী লীগের দশ অঙ্গ সংগঠনে নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য প্রদান করেন, মো. ঈছাউল্লাহ,বাবু নন্দলাল সরকার,শহিদুল ইসলাম, ওবায়দুল হক,ইসতেহাক হোসেন তানিম,জাকেরুল ইসলাম, আব্দুল আলিম,মনির হোসেন, নজরুল ইসলাম তালুকদার, কামাল সেলিম, নেজাম উদ্দিন নেজাম,আরাফাত হোসেন মানিক, হারুন অর রশিদসহ আরো অনেকে।
পরিশেষে প্রধানমন্ত্রীর প্রয়াত স্বামী বৈজ্ঞানিক ওয়াজেদ সাহেবের জন্য দোয়া কামনা করে মুনাজাত পরিচালনা করেন জসিম উদ্দিন।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com