shopner bd
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩২
×

সংসদীয় প্রতিনিধি দলের বাংলাদেশী-আমেরিকান পেশাজীবীদের সাথে মতবিনিময়

  হাকিকুল ইসলাম খোকন, সিনিয়র প্রতিনিধি, যুক্তরাষ্ট্র ২৬ মে ২০২২, ১৫:৩৫

সংসদীয় প্রতিনিধি
সংসদীয় প্রতিনিধি

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রতিনিধি দল গত ২১ মে শনিবার,বৃহত্তর ওয়াশিংটন ডিসি এলাকার বাংলাদেশি-আমেরিকান পেশাজীবীদের সাথে মতবিনিময় করেছে এবং ঢাকা ও ওয়াশিংটনের মধ্যে সম্পর্ক আরও জোরদার করতে তাদের সক্রিয় অংশগ্রহণ কামনা করেছে।

বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে কমিটির সভাপতি ফারুক খান এমপি বাংলাদেশি-আমেরিকান পেশাজীবীদের দুই দেশের সম্পর্ক গভীর করার প্রধান চালিকা শক্তি হিসেবে অভিহিত করেন।

ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক ও সহযোগিতাকে আরও এগিয়ে নিতে পেশাজীবীরা তাদের বক্তব্যে বিভিন্ন পরামর্শ প্রদান করেন।

ফারুক খান এমপি এ ধরনের সভা নিয়মিত করার ওপর জোর দেন এবং দেশের আরও উন্নয়নের জন্য বাংলাদেশি-আমেরিকান পেশাজীবীদের পরামর্শও চান।

চার সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের অন্যান্য সদস্য নুরুল ইসলাম নাহিদ এমপি,নাহিম রাজ্জাক এমপি ও কাজী নাবিল আহমেদ এমপি বৈঠকে বক্তব্য দেন। যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত  সহিদুল ইসলাম ঢাকা ও ওয়াশিংটনের মধ্যে সম্পর্ক ও সহযোগিতা আরও সম্প্রসারণের জন্য দূতাবাসের বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে অবহিত করেন। অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

যুক্তরাষ্ট্রে পাঁচ দিনের সফর শেষ করে রবিবার  সকালে প্রতিনিধি দলের ঢাকার উদ্দেশ্যে ওয়াশিংটন ত্যাগ করেন ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।