shopner bd
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩২
×

বাংলা প্রেস ক্লাব মিশিগানের কমিটি পুনর্গঠন

  কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র ৩১ মে ২০২২, ২৩:৪২

বাংলা প্রেস ক্লাব মিশিগানের কমিটি
বাংলা প্রেস ক্লাব মিশিগানের কমিটি

যুক্তরাষ্ট্র মিশিগানে বাংলাদেশি গণমাধ্যমকর্মীদের সংগঠন বাংলা প্রেস ক্লাব মিশিগান এর কমিটি পুনর্গঠন করা হয়েছে।

রবিবার (২৯ মে) হ্যামট্রামিক শহরের কাবাব হাউজ রেস্টুরেন্টে বাংলা প্রেস ক্লাব মিশিগান এর এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এ সময় আহবায়ক কমিটি বিলুপ্ত করে ভোটাভুটির মাধ্যমে ১৩ সদস্যের নতুন পুণাঙ্গ কমিটি গঠন করা হয়।

নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ঠিকানা পত্রিকার মিশিগান প্রতিনিধি সৈয়দ শাহেদুল হক ও সাধারণ সম্পাদক সুপ্রভাত মিশিগান এর নির্বাহী সম্পাদক মোস্তফা কামাল। 

কমিটির  সহ সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আরটিভি এবং স্বপ্নের বাংলাদেশের যুক্তরাষ্ট্র প্রতিনিধি কামরুজ্জামান হেলাল ও মিশিগান প্রতিদিন সম্পাদক ফারজানা চৌধুরী পাপড়ি। 

কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন  বাংলাদেশ প্রতিদিনের আশিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ঢাকা পোস্টের তোফায়েল রেজা সোহেল, সাংগঠনিক সম্পাদক মানবকন্ঠের সাহেল আহমেদ, তথ্য ও প্রচার সম্পাদক টিবিএন-২৪ এর মাহফুজুর রহমান। কার্যকরী কমিটির সদস্যরা হলেন এনটিভি মিশিগান প্রতিনিধি সেলিম আহমেদ, দৈনিক খোয়াইয়ের সম্পাদক শামীম আহছান, সুপ্রভাত মিশিগান সম্পাদক চিম্ময় আচার্য্য, দেওয়ান কাউছার ও জনকন্ঠের রফিকুল হাসান তুহিন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।